চণ্ডীপাঠ ঠিক জানেন না, তাঁর থেকে লোকে পুজো শিখবে? মমতাকে পাল্টা খোঁচা দিলীপের
বাংলার দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেছেন। এবার তারই পালটা দিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ করলেন খড়্গপুরের বিজেপি সাংসদ।
এবারের দুর্গাপুজো থেকে যেন বাংলার রাজনীতি সরতে পারছে না। আঁচকাআঁচকি যেন লেগেই রয়েছে তৃণমূল, বিজেপির মধ্যে। পুজো উদ্বোধনের থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক খোঁচা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পুজোর উদ্বোধনে এসেছিলেন মঙ্গলবার।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই আসরে নেমে পড়েন। নাম না করে অমিত শাহকে খোঁচা দিয়েছেন। বিজেপিকেও বাংলার পুজো নিয়ে খোঁচা দেওয়া হয়েছে। তৃতীয়ার সন্ধ্যায় আরও বিতর্ক উসকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়ার সন্ধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বলেন, "ওদের কোনও শিক্ষা নেই। মা দুর্গার পুজো নিয়ে ওরা কিছুই জানেন না।" তাঁর আরও মন্তব্য, "দুর্গা সম্পর্কে কতটুকু জানে! রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন, অকাল বোধন করেছিলেন রাবণকে হারাতে।"
এই নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এবার আসরে নেমে পড়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। সোজাসাপটা আক্রমণে দিলীপ ঘোষ বলেন, "যিনি চণ্ডীপাঠ ঠিক করে জানেন না, ব্রাহ্মণের মেয়ে হয়ে। যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তার থেকে লোকে শিখবে পুজো নিয়ে? "
তাঁর আরও বক্তব্য, "উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তার মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না। জীবনে কোনওদিন উনি ধর্মীয় কাজ করেননি। সমস্ত অধার্মিক দুরাচারী, ভ্রষ্টাচারি লোক নিয়ে থেকেছেন। প্রতিদিন কোনও না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে কমপ্লেন আসে। যারা নৈতিকতা জানেনা, যার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায়, এইসব লোকের সঙ্গে উনি থাকেন কেন?"
"তাঁর কাছে ধর্মের কথা শুনব! এত দুর্দশা আমাদের হয়নি।" একথাও বলেছেন দিলীপ ঘোষ। চর্তুর্থী আবহে রীতিমতো সরগরম বাংলার রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ।
তাঁর কথায়, "যার বংশে সবাই চিরদিন মিথ্যা বলে এল, উস্কালো, ভোটের জন্য কূর্মি আদিবাসী রাজবংশীদের ভয় দেখিয়ে এল। তাদের মুখে এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!












Click it and Unblock the Notifications