মথুরাপুরে এদিন মোদীর সভায় পাকানো হতে পারে গোলমাল! ডিজিপিকে সতর্ক করল এসপিজি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ তথা এসপিজি বাংলায় হতে চলা নরেন্দ্র মোদীর জনসভায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ তথা এসপিজি বাংলায় হতে চলা নরেন্দ্র মোদীর জনসভায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করল। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় এদিন রাত দশটার পরে লোকসভা ভোটের প্রচার করা যাবে না। কলকাতায় তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

মথুরাপুরে এদিন মোদীর সভায় হতে পারে গোলমাল

এদিন প্রধানমন্ত্রী বিকেলে মথুরাপুরে ও সন্ধ্যাবেলা দমদমে জনসভা করবেন। এবং ঘটনা হল, এই মুহূর্তে দুপুরে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং দুই সভাস্থলে খুব কাছাকাছি। যার ফলে এসপিজি সতর্কতা গ্রহণ করেছে।

রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের চিঠি দিয়ে আশঙ্কার কথা জানানো হয়েছে। সেই চিঠি গিয়েছে রাজ্যের ডিজিপি-র কাছেও। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সভায় এদিন গোলমাল হতে পারে। বিশেষ করে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে যেভাবে হিংসা ছড়িয়েছে তারপর এদিন মোদীর জনসভাতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ দুটি দলই একেবারে কাছাকাছি অবস্থান করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+