তোলা আদায়ে যুক্ত খোদ চেয়ারম্যান! চাঞ্চল্যকর দাবি তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের

পুর চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান।

পুর চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান জলাভূমি ভরাট করে সাধারণ মানুষের থেকে তোলা তুলছেন বলেও অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যান। ঘটনাস্থল মালদহের ইংরেজবাজার। চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। এর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও এনেছেন তৃণমূল কাউন্সিলররা।

'৭ হাজার টাকা করে জমা করার নির্দেশ'

'৭ হাজার টাকা করে জমা করার নির্দেশ'

ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের দাবি তিনি পুরসভায় আসা একটি চিঠির মাধ্যমে জানতে পেরেছেন, ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও সরকারি কর্মীরা কিছু মানুষকে পাট্টা দেওয়ার নাম করে ৭ হাজার টাকা করে জমা করতে বলেছেন।। যা একজন কাউন্সিলর করতে পারেন না বলেও দাবি তাঁর। বিষয়টির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা পুরসভায় অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেখানেই অভিযোগ করা হয়েছে, জলাভূমি ভরাট করে তা কিছু মানুষকে পাইয়ে দিতে কাজ চলছে।

পাট্টা দেওয়ার নিয়ম জানালেন ভাইস চেয়ারম্যান

পাট্টা দেওয়ার নিয়ম জানালেন ভাইস চেয়ারম্যান

ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, পুরসভার জমি হলেও, পাট্টা দিতে পারে একমাত্র ভূমি সংস্কার দফতর। আর পুরসভার তরফে কাউকে পাট্টা দিতে গেলে, বোর্ড অফ কাউন্সিলর্সের অনুমোদন প্রয়োজন।

নির্দেশিকার ওপর স্থগিতাদেশ

নির্দেশিকার ওপর স্থগিতাদেশ

ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় মানুষের চিঠি পাওয়ার পরেই চেয়ারম্যানের জারি করা নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

অভিযোগ ওড়ালেন পুর চেয়ারম্যান ও কাউন্সিলর

অভিযোগ ওড়ালেন পুর চেয়ারম্যান ও কাউন্সিলর

যদিও ভাইস চেয়ারম্যানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরী। তাঁর দাবি প্রায় সাত মাসে আগে বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় প্রস্তাব অনুমোদনের জেরেই কাজ চলছে। তাঁর আরও দাবি একটি জায়গায় বেশ কিছু পরিবার বসবাস করছে প্রায় ৪০ বছর ধরে। সেইসব বাসিন্দারা পুরসভায় গিয়ে নথিপত্রও জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, চেয়ারম্যানেরও দাবি যা হয়েছে সব কিছু আইন মেনেই করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+