মোদী-ভূত ভর করেছিল লোকসভা নির্বাচনে, অনুব্রত মন্ডলকে ব্যাখ্যা তৃণমূল পুর-চেয়ারম্যানের

মানুষের মাথায় মোদী ভূত ভর করেছিল লোকসভা নির্বাচনে। অনুব্রত মণ্ডলের সামনে তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যায় এমনই যুক্তি খাঁড়া করলেন তৃণমূলের পুরপ্রধান।

মানুষের মাথায় নরেন্দ্র মোদী ভূত ভর করেছিল বিগত লোকসভা নির্বাচনে। অনুব্রত মণ্ডলের সামনে তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যায় এমনই যুক্তি খাঁড়া করলেন তৃণমূলের পুরপ্রধান। বোলপুর পুরসভায় প্রায় সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল বিজেপি প্রার্থীর কাছে। পুরসভা এলাকার কেন এমন দশা, প্রশ্নের উত্তরে চেয়ারম্যান মোদী-ভূতের প্রসঙ্গ উত্থাপন করেন।

সবার মাথা থেকে মোদী-ভূত নেমে গিয়েছে

সবার মাথা থেকে মোদী-ভূত নেমে গিয়েছে

অনুব্রত মণ্ডল প্রকাশ্য মঞ্চে বসে প্রশ্ন করেন, কেন এমনটা হল? কেন পুর এলাকায় এমন শোচনীয় ফলাফল? পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, লোকসভা ভোটের সময় মানুষের মাথায় মোদী ভূত ভর করেছিল। এখন আর সেই ভূত নেই। সবার মাথা থেকে মোদী-ভূত নেমে গিয়েছে। এখন ভোট হলে অন্তত ১৫ থেকে ১৬ হাজার লিড পাবে তৃণমূল।

পুরসভা চেয়ারম্যানকে পিছিয়ে পড়ার কারণ জিজ্ঞাসা

পুরসভা চেয়ারম্যানকে পিছিয়ে পড়ার কারণ জিজ্ঞাসা

সোমবার বোলপুর বিধানসভা বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডল খতিয়ে দেখছিলেন বিগত লোকসভা ভোটে কোন বুথে পিছিয়ে রয়েছে তৃণমূল। কেনই বা তারা পিছিয়ে তা পর্যালোচনা করছিলেন তিনি। তখনই বোলপুরের পুরসভা চেয়ারম্যানকে পিছিয়ে পড়ার কারণ জিজ্ঞাসা করেন অনুব্রত।

গরিবের জমি বিক্রি করলে, বেধড়ক পেটাবেন

গরিবের জমি বিক্রি করলে, বেধড়ক পেটাবেন

এই পর্বেই সামনে আসে জমি বিক্রি চক্রে তৃণমূল নেতাদের জড়িত থাকার অভিযোগ। তখন একেবারে গর্জে ওঠেন অনুব্রত। বলেন, গরিবের জমি বিক্রি করলে, বেধড়ক পেটাবেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, দলের কিছু নেতা গরিবদের জমি বেআইনিভাবে বিক্রি করে দিচ্ছে। অনেকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এই অভিযোগ পেলে তিনি তৃণমূল নেতাদেরও রেয়াত করবেন না। তাঁর এই মন্তব্যে নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক।

গরিবদের জমি বিক্রি পিছিয়ে পড়ার অন্যতম কারণ

গরিবদের জমি বিক্রি পিছিয়ে পড়ার অন্যতম কারণ

রূপপুর পঞ্চায়েতের এক নেতা অভিযোগ করেন, তাঁদের এলাকায় তৃণমূলের পিছিয়ে পড়ার অন্যতম কারণ গরিবদের জমি চুপিসারে বিক্রি করে দেওয়া। তৃণমূলের নেতারাই এই চক্রে লিপ্ত রয়েছেন। তার প্রভাব পড়েছে রূপপুর পঞ্চায়েতে। আর তা শুনেই অনুব্রত বলে ওঠেন, যারা এই কাজ করছেন, তাঁদের বেধড়ক মার দিতে হবে।

যারা দলের মধ্যে থেকে গ্রুপ বাজি করে, তাদের হুঁশিয়ারি

যারা দলের মধ্যে থেকে গ্রুপ বাজি করে, তাদের হুঁশিয়ারি

অনুব্রত বলেন, গরিবদের জমি কাড়া হলে, থানায় অভিযোগ জানিয়ে আমার কাছে আসুন। মুখের কথায় মানব না, থানায় অভিযোগ জানিয়ে আসতে হবে। তারপর যারা এইসব কাজ করছে তাদের পিটিয়ে সোজা করে দেব। তাঁর স্পষ্ট কথা, যারা দলের মধ্যে থেকে গ্রুপ বাজি করে তাদের দলে থাকতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+