হাইকোর্টের নির্দেশে অবৈধ হোটেল উচ্ছেদ! ধুন্ধুমার পরিস্থিতি দিঘার মেরিন ড্রাইভে
হাইকোর্টের নির্দেশে দিঘায় অবৈধ হোটেল উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে বাধা দিলে গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ। দীর্ঘ আলোচনার পরও সমস্যা মেটেনি। তবে শুরু হয়েছে বেআইনি হোটেল ভাঙার কাজ।
হাইকোর্টের নির্দেশ বৃহস্পতিবার দিঘার মেরিন ড্রাইভ সংলগ্ন চারটি অবৈধ হোটেল উচ্ছেদের জন্য যান দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার আধিকারিক ও স্থানীয় কোস্টাল থানার পুলিশ। পুলিশ আসার আগেই গ্রামবাসীরা প্রতিবাদে নামেন। রাস্তার ওপরে কাঠের গুড়ি ফেলে প্রতিবাদ করেন তাঁরা।

তাঁদের দাবি শুধু এই চারটি হোটেল নয়, দিঘায় এধরণের বহু হোটেল রয়েছে। ভাঙতে হলে সবগুলি ভাঙা হোক। যখন এই হোটেলগুলি তৈরি হচ্ছিল তখন প্রশাসন কোথায় ছিল, প্রশ্ন করেন স্থানীয়রা। একাধিক দাবি নিয়ে তারা প্রতিবাদ শুরু করেন।
পুলিশে এলে পরিস্থিতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা আলোচনার পরও সমস্যা মেটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে হোটেলে ভাঙার কাজ শুরু করা হয়।
হোটেল ভাঙার কাজ শুরু হওয়ার পরেও, চারিদিকে বিক্ষিপ্তভাবে রয়েছেন গ্রামবাসীরা। নতুন করে আবার সমস্যা তৈরি হলে পরিস্থিতি মোকাবেলায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications