করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল ঝাড়গ্রাম শহর
করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল ঝাড়গ্রাম শহর
এক করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর। পরে পুলিশ ও প্রশাসনিক কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক পরিবার ৮৮ বছরের এক বৃদ্ধকে নিয়ে আসে সরকারের জন্য। ওই বৃদ্ধকে করোনা সন্দেহে শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগেই মারা যায় ওই বৃদ্ধ। এদিন তাকে সৎকারের জন্য নহড়খাল এলাকায় নিয়ে আসা হলে বাঁধা দেন বাসিন্দারা। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভও।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শহরের মধ্যে কোভিড দেহ সৎকার করা যাবে না। যদি বা তা করা হয় তবে এলাকা স্যানিটাইজ করে দিতে হবে। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। ডোমদের উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা ইট-পাথরও ছোঁড়েন বলেও অভিযোগ। এরপর অকুস্থলে আসে পুলিস। ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পর, আই সি পলাশ চট্টোপাধ্যায় ও এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বিক্ষোভকারীদের দাবি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিসের উপস্থিতিতেই ওই সৎকারের কাজ শুরু হয়।












Click it and Unblock the Notifications