কেন্দ্রের সাহায্য থেকে বঞ্চিত বাংলার কৃষকরা, ক্ষোভ রাজীবের

কেন্দ্রের সাহায্য থেকে বঞ্চিত বাংলার কৃষকরা, ক্ষোভ রাজীবের

কেন্দ্রের সাহায্য থেকে বঞ্চিত হয়েছে বাংলার কৃষকরা। বাংলার কৃষকদের জন্য কেন্দ্র সরকার যে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছিল তা কৃষকরা পাননি বলে কেন্দ্রের সমালোচনা করে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তোপ দাগেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের সাহায্য থেকে বঞ্চিত বাংলার কৃষকরা, ক্ষোভ রাজীবের

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের সাহায্যের জন্য যে ছয় হাজার টাকা করে দেওয়ার কথা বলেছে সেখানে গোটা দেশে মাত্র সাড়ে নয় কোটি কৃষক এই কেন্দ্রের সুবিধা পেয়েছে। সেখানে বঞ্চিত হয়েছে বাংলার কৃষকরা।

তবে এদিন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পকে হাতিয়ার করে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প করেছিলেন কৃষকদের জন্য। বাংলায় রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে পাঁচ কোটি কৃষক সুবিধা পেয়েছে।

বৈঠকে কেন্দ্রের সমালোচনা করে তৃণমূল বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, অমিতজি বলেছেন, যদি বিজেপি সরকার এক মিনিটে 'আয়ুষ্মান ভারত' চালু করার কথা বলে, আমি বলবো, গোটা রাজ্য তাহলে বিনাপয়সার চিকিত্সা বন্ধ হয়ে যাবে। বলা হচ্ছে ওনারা তালিকা পাঠালে কৃষক সন্মান দেওয়া হবে। আমরা তো আগেই দিয়েছি। ৬ হাজার টাকা যে বলছে এখন অবধি ভারত যা পেয়েছে বাংলায় আমরা তার বেশি দিয়েছি।

মুখ্যমন্ত্রী প্রশংসা করে তিনি জানান, ১০ লাখ বাড়ি ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা না করলে আরও অনেক বেশি মানুষের মৃত্যু হতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+