বর্ধমান বিস্ফোরণে ব্যবহৃত হয়নি সারদার টাকা, অমিতের দাবি খণ্ডন কেন্দ্রের

কক
কলকাতা, ৩ ডিসেম্বর: সারদার টাকা বর্ধমান বিস্ফোরণে ব্যবহৃত হয়নি। এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রমাণ মেলেনি। বুধবার সংসদে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। এর ফলে কিছুটা হলেও অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস।

রবিবারই বিজেপির সভায় এখানে এসে দলীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, সারদার আমানতকারীদের যে টাকা নয়ছয় হয়েছে, তার একটা অংশ ব্যবহার হয়েছে বর্ধমান বিস্ফোরণে। সেই টাকা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে জঙ্গিদের হাতে চলে গিয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

এ দিন সরকারপক্ষকে এ ব্যাপারে প্রশ্ন করেন বিজেপিরই দুই সাসংদ হরি মঞ্ঝি ও প্রহ্লাদ যোশি। জবাবে পিএমও (প্রধানমন্ত্রীর কার্যালয়)-র দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে বলা পারে সারদার টাকা বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ চালাতে ব্যবহৃত হয়েছে। সেই টাকা বর্ধমানে এসে পৌঁছেছে, এমন কোনও খবর নেই।" তবে তিনি এটাও বলেছেন যে, তদন্ত এখনও শেষ হয়নি। ভবিষ্যতে যোগসূত্র প্রমাণিত হলে তা জানানো হবে।

অমিত শাহ বলেছিলেন, সংশ্লিষ্ট ব্যাপারে সিবিআই তথ্য পেয়েছে। এ দিন সেই দাবিও উড়িয়ে দেন জিতেন্দ্র সিং।

এদিকে, সারদার টাকার সঙ্গে বর্ধমান-যোগ খণ্ডন, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় নিয়ে মমতার সবুজ সঙ্কেত মেলায় জল্পনা শুরু হয়েছে। তা হলে কি বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোপন কোনও বোঝাপড়া হয়েছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+