সাইক্লোন নিয়ে বড় আপডেট মৌসম ভবনের! কালীপুজোয় কি ভাসবে বাংলা, রইল পূর্বাভাস
সাইক্লোন নিয়ে বড় আপডেট মৌসম ভবনের! কালীপুজোয় কি ভাসবে বাংলা, রইল পূর্বাভাস
কালীপুজোয় আলোর উৎসবে মুখরিত হওয়ার আগে বাংলার আকাশে সাইক্লোনের অমানিশা গ্রাস করেছে। সাইক্নোন নিয়ে তৈরি হয়েছে ঘোর বিভ্রান্তি। কানাডার একটি বিশ্ববিদ্যালয়য় গবেষণা আর আইএমডির পূর্বাভাসে বিস্তর ফারাক। গবেষকরা বলছেন সুপার সাইক্লোন ধেয়ে আসবে, আর আইএমডি আস্থা রাখতে বলল তাদের পূর্বাভাসে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত
আইএমডি সাফ জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ২২ অক্টোবর অর্থাৎ শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে তার গতিবিধি নিয়ে কোনও সুস্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি মৌসম ভবন বা ভারতীয় আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা না বাংলা কোন রাজ্যের উপকূলের দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় তা স্পষ্ট নয়। আদৌ তা উপকূলের দিকে আসবে নাকি মাঝ সমুদ্রেই শক্তিক্ষয় হবে তা নিয়েও পরবর্তী সময়ে জানাবে আবহাওয়া দফতর।

সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ২২ অক্টোবর
আইএমডির পূর্বাভাস মতো আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচদিন কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা নেই। আগামী ২০ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২১ অক্টোবর থেকে তা শক্তি বাড়াতে শুরু করবে। ২২ অক্টোবর সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে জানিয়েছেন আইএমডির আবহবিদরা।

ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোন হবে, কী জানাল আইএমডি
আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, একটি সাইক্লোন তৈরি হচ্ছে। কিন্তু তার গতিবিধি এখনও জানা যায়নি। ঘণ্টায় কত কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে, কোন দিকে তার অভিমুখ, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে। তিন-চারদিনের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হবে কি না, সে ব্যাপারেও অন্ধকারে আইএমডি।

কোনও মডেল বা এজেন্সির উপর ভরসা নয়
আইএমডির পূর্বাভাস অনুযায়ী কালীপুজোর আগে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হবে। তার প্রভাব কতটা বঙ্গে পড়বে তা নিশ্চিত নয়। এমনকী ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কি না, তা নিয়েও কোনও ইঙ্গিত দিতে পারেনি আলিপুর হাওয়া অফিসও। আলিপুর হাওয়া অফিসের তরফে বলা হয়েছে কোনও মডেল বা এজেন্সির উপর ভরসা না করে আইএমডির পূর্বাভাসকে অনুসরণ করতে।

কালীপুজোর আলোর উৎসবে বিভ্রান্ত হতে নিষেধ
সুপার সাইক্লোন নিশ্চিত না করলেও দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগেরর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে সম্ভাবনায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। আর সাইক্নোন বা ঘূর্ণিঝড় ধেয়ে আসবে কি না, তা স্পস্ট হবে তিন-চারদিনের মধ্যে। কালীপুজোর আলোর উৎসবে বিভ্রান্ত হতে নিষেধ করেছে হাওয়া অফিস। ভরসা রাখার বার্তা দিয়েছেন আইএমডির উপর।












Click it and Unblock the Notifications