পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুর হার সর্বাধিক, দাবি কেন্দ্রীয় প্রতিনিধিদলের
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুর হার সর্বাধিক, দাবি কেন্দ্রীয় প্রতিনিধিদলের
মহারাষ্ট্র নয় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুর হার সর্বাধিক। এমনই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। যাওয়ার আগে রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া কড়া চিঠিতে এই দাবিই করে গিয়েছেন তাঁরা। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য পরীক্ষা অত্যন্ত কম হচ্ছে এমনই দািব করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র।

রাজ্যে মৃত্যুর হার সর্বাধিক
করোনা ভাইরাসে রাজ্যে মৃত্যুর হার দেশের মধ্যে সর্বাধিক। ১২.৮ শতাংশ মৃত্যুর হার রয়েছে পশ্চিমবঙ্গে। মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে এমনই উল্লেখ করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অপূর্ব চন্দ্র দাবি করেছেন পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে এই মৃত্যুর হার স্পষ্ট করে দিয়েছে খুব কম সংখ্যক করোনা পরীক্ষা হচ্ছে রাজ্য। দ্বিতীয় দফার পর্যবেক্ষণ ছেড়ে আজই দিল্লিতে ফিরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। যাওয়ার আগে মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে এই বিস্ফোরক তথ্য দিয়ে গিয়েছেন।

করোনা তথ্য গোপনের অভিযোগ
প্রথম দিন থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা তথ্য গোপনের অভিযোগ উঠেছে। চিকিৎসকরা যখন ৭ জন মৃত বলে দাবি করেছেন তখন মুখ্যমন্ত্রী দাবি করেছেন ৩ জন মারা গিেয়ছেন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। বাকি চারজন করোনা পজেটিভ হলেও তাঁরা অন্য কারণে মারা গিয়েছে। মৃত্যুর কারণ সঠিক করে জানতে অডিট কমিটি গঠন করেছে রাজ্য সরকার। করোনায় কারোর মৃত্যু হলে সেই অডিট কমিটি তদন্ত করে গ্রিন সিগনাল দিলে তবেই মানা হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যু।

করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী মারা গিয়েছেন ৫০ জন। যদিও করোনা পজেটিভ কিন্তু করোনার কারণে মৃত্যু হয়নি এমন সংখ্যা ১০৫। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫১ জন। রাজ্য সরকার করোনা তথ্য গোপন করতে চাইছেন বলে অভিযোগ করেছে বিরোধীরা। এমনকী রাজ্যপাল জগদীপ ধনখড়ও করোনা তথ্য গোপনের অভিযোগ করেছে।












Click it and Unblock the Notifications