রাজ্যের পাঁচ সরকারি হাসপাতালে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম
সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর জন্য দাবি জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের৷ এবার রাজ্যের কয়েকটি হাসপাতালে এই পরিষেবা চালুর কথা জানা গেল। আজ ১ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হল রাজ্যের পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আপাতত কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে এই রেফারেল সিস্টেম চালু হল। আরজি কর, এসএসকেএম, নীলরতন, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরিষেবা চালু হল। পরে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও এই পরিষেবা চালু হবে৷

রাজ্য সরকারের তরফ থেকে আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। সেই মতো আজ ১ নভেম্বর এই পরিষেবা চালু হয়। এই হাসপাতালগুলির সঙ্গে অনলাইনে ব্লক হাসপাতালগুলিকে যুক্ত করা হয়েছে৷ রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতেও এই পরিষেবা চালু হয়ে যাবে। এই কথা জানানো হয়েছে৷
রাজ্যে ২৮ টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল আছে। বাকি মেডিক্যাল কলেজ হাসপাতালে আগামী ডিসেম্বর মাসে এই পরিষেবা চালু করা হবে বলে খবর। রেফারেল সিস্টেমের মাধ্যমে অনলাইনে আউটডোরে বসেই চিকিৎসকরা বুঝে নিতে পারবেন, সেই বিভাগে কত বেড ফাঁকা আছে। জেলার ব্লক হাসপাতালগুলিও এই সব হাসপাতালের সঙ্গে সংযুক্ত থাকবে। সেখানকার চিকিৎসকরাও সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের ফাঁকা বেড সম্পর্কে ধারণা করতে পারবেন। এর ফলে রোগীদের বড় হাসপাতালে রেফার করার কাজ সহজ হবে।
সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ থাকবে। রেফার করা রোগীর কাছে তথ্য থাকবে। হাসপাতাল ও বেড নম্বরও দেওয়া থাকবে তাদের কাছে। ফলে রোগীর বাড়ির আত্মীয়দের তেমন কোনও আর সমস্যা হওয়ার কথা নয়। অভিযোগও আর তেমন থাকবে না। তেমনই মনে করছে স্বাস্থ্যভবন।












Click it and Unblock the Notifications