২৪ ঘন্টায় ২য়বার বাড়িতে 'হোম কোয়ারেন্টাইন' লাগানোর চেষ্টা! দেবশ্রী চৌধুরী তুললেন গুরুতর অভিযোগ
২৪ ঘন্টায় ২য়বার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে 'হোম কোয়ারেন্টাইন' লাগানোর চেষ্টা! দেবশ্রী চৌধুরী তুললেন গুরুতর অভিযোগ
২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর রায়গঞ্জের ভাড়ার ফ্ল্যাটে হাজির সরকারি আধিকারিকরা। শনিবারের মতোই রবিবারেও তাঁরা গিয়েছিলেন হোম কোয়ারেন্টাই পোস্টার লাগাতে। যদিও মন্ত্রী শনিবারের মতো তাঁদের বাধা দেন বলে জানা গিয়েছে। সরকারি আধিকারিকরা জানান, তাঁরা সরকারি কাজ করতে এসেছেন।

কোয়ারেন্টাইনে না থেকে মাস্ক বিলির অভিযোগ
২ এপ্রিল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। দিল্লি থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না থেকে নিজের কেন্দ্র রায়গঞ্জে মাস্ক বিলি করেন তিনি। কাউকে কাউকে মাস্ক পরিয়ে দিতেও দেখা যায় তাঁকে। যা নিয়ে অভিযোগ তুলেছিলন চাকুলিয়ার বাম বিধায়ক আলি ইমরান রামজ। মাস্ক বিলি করার সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখেননি বলে অভিযোগ করেন বাম বিধায়ক।

শনিবার রায়গঞ্জের ফ্ল্যাটে পোস্টার লাগানোর চেষ্টা
শনিবার প্রশাসনের তরফ থেকে মন্ত্রী রায়গঞ্জের ফ্ল্যাটে পোস্টার লাগানোর চেষ্টা করা হয়। বাড়িতেই আছি, ১৪ দিন পরে ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষা করবেন। এই পোস্টার লাগালে ফ্ল্যাটে থাকা অন্যরা অস্বস্তিতে পড়ে যাবেন, সেই কথাও উল্লেখ করেন মন্ত্রী। এই কথায় ফিরে যান প্রশাসনিক কর্তারা। তবে পঞ্চায়েতের তরফে জানানো হয় মন্ত্রী সহযোগিতা করেছেন, তাই পোস্টার নয়।

রবিবার ফের পোস্টার লাগানোর চেষ্টা
রবিবার দেবশ্রী চৌধুরীর ফ্ল্যাটে ফের প্রশাসনের তরফে হোম কোয়ারেন্টাইন পোস্টার লাগানোর চেষ্টা হয় বলে জানা গিয়েছে। সরকারি সেই দলে স্থানীয় বিডিও ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁরা সরকারি কাজ করতে এসেছেন বলে জানান সরকারি আধিকারিকরা।

মন্ত্রীর অভিযোগ
মন্ত্রী ওই সরকারি আধিকারিকদের সামনেই অভিযোগ করেন, তাঁকে টার্গেট করেই সবকিছু করা হচ্ছে। কিন্তু ২৩ মার্চ দিল্লি থেকে ফেরার সময় একই বিমানে একাধিক তৃণমূল সাংসদ ছিলেন, তাঁদের ক্ষেত্রেও কি একই ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications