রাজ্যের দেওয়া কোনও সুযোগ-সুবিধা নেবেন না বাবুল, সংঘাতের পথেই প্রতিবাদ

কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় আর রাজ্যের কোনও সুযোগ সুবিধা নেবেন না। রাজ্যের দেওয়া গাড়ি, পাইলট কার কিছুই নেবেন না তিনি।

কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় আর রাজ্যের কোনও সুযোগ সুবিধা নেবেন না। রাজ্যের দেওয়া গাড়ি, পাইলট কার কিছুই নেবেন না তিনি। থাকবেন না সরকারি গেস্ট হাউসেও। বাবুলের কথায়, রাজ্য সরকার যখন আমাকে সর্বদাই একজন বিরোধী নেতা হিসেবে মনে করে, সর্বদাই সংঘাত তৈরির চেষ্টা করে, রাজ্যের কোনও সুযোগ-সুবিধা আমার প্রয়োজন নেই।

তিনি সোজাসুজিই জানিয়ে দেন, আমি আমার গাড়িই ব্যবহার করি। রাজ্যে এলে রাজ্য সরকার পাইলট কার ও পুলিশি নিরাপত্তা দেয়। কিন্তু এখন থেকে তা আর চাই না। থাকব না সরকারি গেস্ট হাউসেও। সর্বদাই যখন সংঘাতের পরিবেশ তৈরি করছে রাজ্য সরকার, তখন আমি কোনও নিরাপত্তা বা সুযোগ-সুবিধা নেব না। আর আমি কখন আসছি বা কখন যাচ্ছি, তাও জানাব না রাজ্য সরকারকে।

রাজ্যের দেওয়া কোনও সুযোগ-সুবিধা নেবেন না বাবুল

বৃহস্পতিবার পুরুলিয়ায় জেলা প্রশাসনের বাধার সম্মুখীন হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বারবার আবেদন করা সত্ত্বেও তাঁর যাওয়ার পথ অবরোধমুক্ত করেনি প্রশাসন। বরং প্রশাসনই অবরোধ তৈরি করে তাঁকে ঘটনাস্থলে যেতে বাধা দেয় বলে অভিযোগ মন্ত্রীর। তার প্রতিবাদেই বাবুলের এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বাবুল বলেন, শুধু এক্ষেত্রেই নয়, রাজ্য প্রশাসন বারবার তাঁর সঙ্গে সংঘাত তৈরি করে গিয়েছে। তাঁকে বাধা দিয়েছে কর্মসূচি গ্রহণ করতে। তাই এই প্রতিবাদ। রাজ্যের সঙ্গে শিষ্টতা বজায় রেখে চলা আর কি কোনও প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, পুরুলিয়ার ঘটনাস্থলে জেলাশাসক থাকা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রীর। উল্টে তিনি সাফ জানিয়ে দেন, আমি রাজ্য সরকারের অধীনস্ত, আপনাদের কথা শুনতে বাধ্য নেই। যদিও জেলাশাসক, এমন কোনও ব্যবহার করেননি বলে সাফাই দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+