রূপা-বাবুলকে নিয়ে নতুন সমীকরণ মুকুলের! রাজ্য দফতরে আলাদা ঘরের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

বিজেপির রাজ্য দফতর ৬ মুরলীধর লেনে নতুন ঘর পেতে চলেছেন মুকুল রায়। রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলি এবং বাবুল সুপ্রিয়র জন্যও ঘর তৈরি নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপির রাজ্য দফতর ৬ মুরলীধর লেনে নতুন ঘর পেতে চলেছেন মুকুল রায়। রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলি এবং বাবুল সুপ্রিয়র জন্যও ঘর তৈরি নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

রূপা-বাবুলকে নিয়ে রাজ্য বিজেপিতে নতুন সমীকরণ মুকুলের!

বড় নেতা। নতুন দলে যোগ দিয়েছেন। দলের রাজ্য দফতরে মুকুল রায় আলাদা ঘর পাবেন, সেটা নিশ্চিৎ থাকলেও, যেন গড়িমসি চলছিল। বিষয়টি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কানে যেতেই নড়েচড়ে বসে রাজ্য নেতৃত্ব। রবিবার সকাল থেকেই মুকুল রায়ের জন্য ঘর তৈরি কাজ শুরু হচ্ছে। একইসঙ্গে রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র জন্যও ঘর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ঘর তৈরির কাজ সম্পূর্ণ হলেই দলীয় সদর দফতরে নিয়মিত বসবেন মুকুল রায় এবং রূপা গাঙ্গুলি। তবে বাবুল সুপ্রিয় কলকাতায় আসলেই বসতে হবে দলীয় দফতরে, এমনই নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের।

বিজেপির রাজ্য দফতর ৬ মুরলীধর লেনের অফিসে যেখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির প্রচারের অফিস রয়েছে, সেখানেই হবে মুকুল রায়ের অফিস ঘর। মুকুল রায় নিজেও জায়গা দেখে গিয়েছেন।

বিজেপি নেতৃত্বের একাংশ কিন্তু এই ঘর তৈরিতে গড়িমসি এবং কেন্দ্রীয় নেতৃত্বের চাপে দলীয় দফতরে তিনজনের ঘর তৈরির বিষয়ে অভ্যন্তরীণ 'সমীকরণ'-এর 'গন্ধ' পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই সেরকম কোনও কর্মসূচিতে দেখা যায় না রূপা গাঙ্গুলিকে। সূত্রের খবর, বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল নয় রূপার। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রূপার যোগাযোগ ভালই। রূপার মতো বাবুলের সঙ্গেও বিজেপির রাজ্য নেতৃত্বের সম্পর্ক বিশেষ ভাল নয়। অন্যদিকে, মুকুল রায়ের সঙ্গেও দলীয় সভাপতি অমিত শাহ কিংবা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীর সম্পর্ক খুবই ভাল।

নিন্দুকরা বলছেন ঘরের মাধ্যমেই নতুন সমীকরণ পরিষ্কার। তবে বিজেপির রাজ্য দফতরে যাঁরা আলাদা করে ঘর পাচ্ছেন, তাঁরা এবিষয়ে কিছুই বলতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+