বাগডোগরা বিমানবন্দরে সিআইএসএফ কর্মীদের হেনস্থার অভিযোগে চাঞ্চল্য
বাগডোগরা বিমানবন্দরে রবিবার সন্ধ্যায় সিআইএসএফের কর্মীদের শারীরিক হেনস্থা ঘটনায় বিমানবন্দর চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বাগডোগরা বিমানবন্দরে রবিবার সন্ধ্যায় সিআইএসএফের কর্মীদের শারীরিক হেনস্থা ঘটনায় বিমানবন্দর চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাইরে বের হওয়ার পর ফের বিমানবন্দরে প্রবেশ করতে গেলে সিআইএসএফের কর্মীদের শারীরিক হেনস্থা করেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের কর্মী সোমা সাহা।

ঘটনায় আহতদের বাগডোগরা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। বর্তমানে পুলিশ ও সিআইএসএফ জওয়ানদের নিরাপত্তা বলয় আছে হাসপাতাল এলাকা জুড়ে।
বাগডোগরা থানার পুলিশের কাছে যোগাযোগ করা হলেও পুলিশ সূত্রে খবর, এ বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।












Click it and Unblock the Notifications