পঞ্চায়েতের আগে আবাস দুর্নীতিতে উত্তাল বাংলা! পরিস্থিতি বুঝতে প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদী সরকার
আবাস যোজনায় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলাতে তৃণমূলের একাধিক নেতা এবং তাঁদের আত্মীয়দের নাম জড়িয়েছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে শাসক শিবির। এই অবস্থায় রাজ্য সরকারের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে বঙ্গ
আবাস যোজনায় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলাতে তৃণমূলের একাধিক নেতা এবং তাঁদের আত্মীয়দের নাম জড়িয়েছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে শাসক শিবির। এই অবস্থায় রাজ্য সরকারের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি। আর এর মধ্যেই বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
গোটা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতেই বিশেষ এই প্রতিনিধি দলকে বাংলাতে পাঠাচ্ছে মোদী সরকার। যা নিঃসন্দেহে তৃণমূল সরকারের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে মোদী সরকার। যদিও তা নিয়ে বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এর মধ্যেই সামনে এসেছে রাজ্যে আবাস যোজনা নিয়ে যাবতীয় কেলেঙ্কারি। এই অবস্থায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বাংলায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের আগামী সপ্তাহেই বিশেষ এই দল বাংলাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। দুটি দল বাংলাতে আসবে বলে জানা যাচ্ছে।

রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্ডার সেক্রেটারি অনিলকুমার সিং এই চিঠি পাঠিয়েছেন বলে খবর। যিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি বলে জানা যাচ্ছে। নবান্নে পাঠানো চিঠিতে জানা যাচ্ছে, দুটি দল আসবে বাংলায়। পূর্ব মেদিনীপুর এবং মালদহ জেলায় মূলত আবাস যোজনার কাজ তাঁরা খতিয়ে দেখবেন বলেও জানা যাচ্ছে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রকে তাঁরা রিপোর্ট জমা দেবেন বলে জানা যাচ্ছে।

তিন জন করে সদস্য থাকবেন দুটি দল।
তিন জন করে সদস্য থাকবেন দুটি দল। যারা গোটা অবস্থা একেবারে মাঠে নেমে খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি দলের দায়িত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার। সিনিরয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী ছাড়াও শৈলেশ নিজেও থাকবেন। এই টিম পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে যাবেন। অন্যদিকে মালদহের টিমের নেতৃত্বে থাকবেন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং। এছাড়াও থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার

হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি
অন্যদিকে আবাস যোজনা ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজ বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে জিজংসে করা হলে সুকান্ত মজুমদার বলেন, যারা অনুপযুক্ত তাদের একটা লিস্ট বার করুক সরকার। এমনকি আদালতের যাওয়ারও হুঁশিয়ারি বিজেপি নেতার। তাঁর মতে। পুরুলিয়া থেকে যাদের সঙ্গে দুর্নীতি হয়েছে তারা কোর্টে কেস করেছে। গোটা রাজ্যজুড়ে দুর্নীতির আভাস পাচ্ছি। এরপর কোর্টে যাবো।












Click it and Unblock the Notifications