মোদীর পথেই যোগা শান্তিনিকেতনে! বিশ্বভারতীকে অর্থ বরাদ্দ
এবার যোগাগ্রাম গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতনে। ইতি মধ্যেই এই কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্রীয় সরকার।
এবার যোগাগ্রাম গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতনে। ইতি মধ্যেই এই কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানিয়েছেন, প্রকল্পের জন্য নির্ধারিত ১১ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা এসেছে। শীঘ্রই কাজ শুরু করা হবে।

জানা গিয়েছে বিশ্বভারতীর বিনয় ভবনের আমবাগানকে যোগাগ্রামের জন্য নির্বাচন করা হয়েছে। সেখানেই কাঁচের জানলা দেওয়া 'আসন কুঠি' ও 'প্রাণায়াম কুঠি' তৈরি করা হবে। সেখানে যোগা নিয়ে প্রাচীন বইপত্রও রাখা হবে। এই কুঠির সামনেই তৈরি করা হবে ভেষজ উদ্যান।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও শান্তিনিকেতনে যোগার ওপর গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে কবি পুত্র রথীন্দ্রনাথের উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়। বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য ২০১৩ সালে বিশ্বভারতীর উদ্ভাবনী শিক্ষা ও গ্রামীণ পুনর্গঠন দফতর'-এর ডিরেক্টর হন। এরপর এবার তাঁরই উদ্যোগে শান্তিনিকেতনেই শুরু হতে চলেছে যোগাগ্রাম।












Click it and Unblock the Notifications