রানিগঞ্জ নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রের, বাবুলের পরামর্শ আধাসেনা নামাতে মমতাকে চিঠি

রামনবমীর রানিগঞ্জ-কাণ্ড নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার নবান্নে চিঠি পাঠিয়ে রানিগঞ্জের রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

রামনবমীর রানিগঞ্জ-কাণ্ড নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার নবান্নে চিঠি পাঠিয়ে রানিগঞ্জের রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সেইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় এলাকায় আধাসেনা নামাতে কেন্দ্র প্রস্তুত বলেও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য যদি সাহায্য চায়, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক পাশে দাঁড়াবে।

রানিগঞ্জ নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রের, বাবুলের পরামর্শ আধাসেনা নামাতে মমতাকে চিঠি

উল্লেখ্য, রবিবার রামনবমীতে অগ্নিগর্ভ হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। এক পক্ষের ছোড়া বোমায় হাত উড়ে যায় পুলিশ আধিকারিকের হাত। বিশাল পুলিশ বাহিনী নামিয়ে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তারপর থেকেই রানিগঞ্জ থমথমে। বাইরের জেলা থেকে পুলিশ এনে মোতায়েন করা হয়েছে এলাকায়।

পশ্চিম বর্ধমানের আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় এই পরিস্থিতিতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপরই তৎপর হয়ে ওঠে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে সঙ্গে চিঠি লেখা হয় রাজ্য সরকারের উদ্দেশ্যে। রিপোর্ট তলব করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার আধাসেনা দিয়ে সাহায্য করার কথা জানায়।

কেন্দ্রীয় সরকার চিঠিতে উল্লেখ করেছে, আইন-শৃঙ্খলা পুরোপুরি রাজ্যের বিষয়। তাই রাজ্য আবেদন করলে রানিগঞ্জে মোতায়েন করা হবে আধাসেনা। কেন্দ্র সরকারে প্রস্তুত, রাজ্যের আবেদন করলেই তারা এগোবে। তবে ঘটনার পর দুদিন কেটে গিয়েছে। এখন পরিস্থিতি অনেক শান্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। সেই কারণে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+