'আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না', মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court-Murshidabad Clash: জ্বলতে থাকা মুর্শিদাবাদকে ঠাণ্ডা করতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের একাধিক জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য পুলিশ। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে।
দীর্ঘ শুনানি শেষে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে একসঙ্গে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশে। একই সঙ্গে মামলার (Calcutta High Court-Murshidabad Clash) শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না।

Calcutta High Court-Murshidabad Clash: আরও কি বলল কলকাতা হাইকোর্ট
এদিন নির্দেশে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court-Murshidabad Clash) আরও জানায় যে, অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। এবং সবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। এমনকী রাজ্যের অন্যত্র জায়গাতেও একই পরিস্থিতি তৈরি হলে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারে বলেও নির্দেশে জানিয়েছে। এক্ষেত্রে বিচারপতি সৌমেন সেনের আরও পর্যবেক্ষণ, শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য।
Calcutta High Court-Murshidabad Clash: সওয়ালে কি হল?
জ্বলতে থাকা মুর্শিদাবাদকে ঠান্ডা করতে সামসেরগঞ্জ উড়ে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন বলেও সওয়াল তাঁর। ফলে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে কার্যত প্রশ্ন তোলেন তিনি।
একই সঙ্গে শুনানিতে রাজ্য আদালতকে জানায়, ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, ADG পদমর্যাদার আধিকারিক আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পাল্টা শুভেন্দু অধিকারীর তরফে একাধিক যুক্তি দেওয়া হয় যে কেম্ন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে না। এই প্রসঙ্গে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর বক্তব্যকেও হাতিয়ার করা হয়। এছাড়াও একাধিক বিষয় । ঘটনাস্থলের তথ্য আদালতকে দেওয়া হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট অবিলম্বের মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। যা খবর, সম্ভবত আজ শনিবার রাতেই মুর্শিদাবাদে পৌঁছে যাবে সেন্ট্রাল ফোর্স।












Click it and Unblock the Notifications