হাইকোর্টের নির্দেশে নামছে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকাতে জারি থাকছে ১৪৪ ধারা
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হনুমানজয়ন্তীর দিনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এরপরেই বাহিনী নামানোর সিদ্ধান্ত নবান্নের। তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সন্ধ্যার পর থেকেই বাহিনী বিভিন্ন জায়গাতে এড়িয়ে ডোমিনেশনের কাজ করবে বলে জানা গিয়েছে।

মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক
রাম নবমীর মিছিল ঘিরে রাজ্যের একাধিক জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। যা পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরেই আজ বুধবার নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠক হয়। যেখানে পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালের মাধ্যমে জেলাশাসকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

তিন কোম্পানি বাহিনী
আর সেই বৈঠকে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা চূড়ান্ত হয়। একই সঙ্গে একাধিক নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা এবং জেলা পুলিশ প্রশাসনকে। নির্দেশ অনুযায়ী, ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতা, হুগলি এবং বারাকপুরে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অশান্তি এড়াতে স্পর্শকাতর এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ত্র বা লাঠি হাতে শোভাযাত্রায় না
পাশাপাশি মিছিল নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। স্পষ্ট বলা হয়েছে মিছিলে ১০০ জনের বেশি কেউ থাকতে পারবে না। সবাইকে ব্যাচ পড়তে হবে। আর এহেন বৈঠকের পরেই কলকাতা পুলিশের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হল কলকাতা পুলিশের তরফে। আর সেই মতো অস্ত্র বা লাঠি হাতে শোভাযাত্রায় বেরনো যাবে না বলে জানানো হয়েছে। এমনকি ব্যবহার করা যাবে না ডিজে কিংবা সাউন্ড সিস্টেমও। পাশাপাশি মিছিল সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ারও কথা বলা হয়েছে ওই নির্দেশিকাতে।

সতর্ক হাইকোর্ট
হনুমানজয়ন্তী নিয়ে কলকাতা হাইকোর্ট একাধিক নির্দেশ দিয়েছে আজ বুধবার। যেখানে কেন্দ্রীয় বাহিনী নামানোর পাশাপাশি হনুমানজয়ন্তী নিয়ে কোন রাজনৈতিক নেতা কোথাও কোন বক্তব্য পেশ করতে পারবে না বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও ইতিমধ্যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা ঠিক রাখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

হাই অ্যালার্ট অন্যান্য রাজ্যেও
ইতিমধ্যে হনুমানজয়ন্তীকে নিয়ে একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে নয়াদিল্লিতে হনুমানজয়ন্তী নিয়ে পুলিশকে অ্যালার্টে রাখতে বলা হয়েছে। একাধিক জায়গাতে পুলিশ বাহিনীকে টহল দেওয়া কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications