শিয়রে উপনির্বাচন, খড়্গপুরে রুট মার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

আগামী ২৫ নভেম্বর খড়্গপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে রুট মার্চ ও এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করে দিয়েছে।

আগামী ২৫ নভেম্বর খড়্গপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে রুট মার্চ ও এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করে দিয়েছে। শনিবার এক কোম্পানি জওয়ান এসে পৌঁছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন। সোমবার থেকে রুট মার্চ ও এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করে দিল তারা।

শিয়রে উপনির্বাচন, খড়্গপুরে রুট মার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

এদিন তারা শহরের নিমপুরা এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করে। এলাকায় যাতায়াতকারী সব গাড়ি, মোটর সাইকেলে তল্লাশি চালায়। পরে ইন্দা এলাকায় টহল দেওয়া হয়েছে।

জানা গিয়েছে যে খড়্গপুর শহরে ঢোকার যে সব রাস্তা আছে আগে সেই সব রাস্তায় টহল দেওয়া হবে। আরও জওয়ান আসবে এখানে। শহরে ঢোকার সব রাস্তায় টহল দেওয়া ও দখল নিয়ে তারপর শহরে অলি গলিতে টহল দেওয়া হবে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি র দিলীপ ঘোষ এই কেন্দ্রে জিতেছিলেন। এই কেন্দ্রে তাদের প্রার্থী হিসেবে লড়াই করছেন প্রেম চাঁদ ঝা। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার, খড়্গপুর পুরসভার চেয়ারম্যান। এই আসনে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর এই আসন নিজের দখলে রাখতে চাইছে বিজেপি।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দেওয়ার কাজ শুরু করলেও বিজেপি র দাবি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলেও তাদের পরিচালনা করে রাজ্য পুলিশ। এই শহরে বিভিন্ন এলাকায় অপরাধ মূলক কাজ চলে। সেই সব জায়গার তালিকা করে তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে আবেদন করতে চলেছে যেন এই সব এলাকায় টহল ঠিক মতো দেওয়া হয়। বাইরের কেউ যাতে আসতে না পারে তাও নিশ্চিত করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+