বেজে গেল ভোট-দামামা, কেন্দ্রীয় বাহিনী পৌঁছাল তিন জেলায়

এখনও ১০ দিন বাকি উপনির্বাচনের। এরই মধ্যে ভোট-দামামা বেজে গেল তমলুক, কোচবিহার ও মন্তেশ্বরে। ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী ঢুকতে শুরু করেছে তিন জেলায়।

কলকাতা, ৯ নভেম্বর : এখনও ১০ দিন বাকি উপনির্বাচনের। এরই মধ্যে ভোট-দামামা বেজে গেল তমলুক, কোচবিহার ও মন্তেশ্বরে। ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী ঢুকতে শুরু করেছে তিন জেলায়। মঙ্গলবার তমলুকে এক কোম্পানি, কোচবিহারে ১৪ কোম্পানি আধাসামরিক বাহিনী এসে পৌঁছয়। বুধবার মন্তেশ্বরে দুই কোম্পানি বাহিনী আসে। কাল থেকেই শুরু রুটমার্চ।

তিন কেন্দ্রের সবকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে এবার উপনির্বাচনে। মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন সিসি ক্যামেরা এবং মাইক্রো অবজার্ভার নিয়োগের। পূর্ব মেদিনীপুর জেলায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। দু'সপ্তাহ আগে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করায় সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

বেজে গেল ভোট-দামামা, কেন্দ্রীয়বাহিনী পৌঁছাল তিন জেলায়

কোচবিহারের জন্য ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে। পর পর দু'দিন দু'দফায় তাঁরা জেলায় পৌঁছেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই রুটমার্চ শুরু করে দিয়েছে এই জেলায়। এর ফলে ভোটারদের নিরাপত্তায় আস্থা বাড়বে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবরকম প্রস্তুতিই প্রায় সারা।

বুধবার মন্তেশ্বর বিধানসভা এলাকায় দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। তাদের দুটি ভাগে ভাগ করে মন্তেশ্বরের কুসুমগ্রাম ও মেমারির সাতগাছিয়ায় রাখা হয়েছে। কাল থেকেই শুরু রুটমার্চ। সব নিয়ে রাজ্যে বেজে গেল ভোট-দুন্দুভি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+