Bengal Panchayat Election 2023: ২৪ ঘন্টায় বড় পরিবর্তন! তৎপর কেন্দ্রীয় বাহিনী, অ্যাকশন মুডে কমিশনও
West Bengal Panchayat Election 2023: শনিবারের পর আজ সোমবার! মাঝে কয়েক ঘন্টার ব্যবধান। আর তার মধ্যে বদলে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের ছবিটা। প্রায় ৬৯৭ টি বুথে সোমবার সকাল থেকে পুননির্বার্চন চলছে। একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে নির্বাচন। তবে শনিবারের থেকে এদিন অনেক বেশি তৎপর পুলিশ প্রশাসন। অ্যাক্টিভ মুডে রাজ্য নির্বাচন কমিশনও।
শনিবার বোমা-গুলির আবহে হয়েছে পঞ্চায়েত নির্বাচন। একদিনে অন্তত ১৩ টি মৃত্যু দেখেছে বাংলার মানুষ। শুধু তাই নয়, একের পর এক বুথে ব্যালট ছিনতাই, ছাপ্পার অব হিওজগ সামনে আসে। এমনকি কোথাও ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয় তো আবার কোথাও বাস্কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আবার ব্যালট হাতে এক যুবকের দৌড় দেখেছে রাজ্যের মানুষ। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এমনকি কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে কেন খুনের মামলা দায়ের হবে না তা নিয়েও প্রশ্ন ওঠে। কমিশনের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। এই অবস্থায় রবিবার প্রায় ৭০০ বুথে ফের ভোট করার কথা ঘোষণা করে কমিশন। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপেই যে এই নির্বাচন হবে তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। প্রতি বুথে অন্তত চার জন করে বাহিনী থাকবে বলে জানিয়ে দেওয়া হয়।
সেই মতো সকাল থেকে প্রত্যেক বুথে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা মতো চারজন করেই বাহিনী বুথের মধ্যে রয়েছেন। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না বুথের সামনে। পাশাপাশি রাজ্য পুলিশও এদিন অনেক বেশি সতর্ক। বুথের কাছাকাছি সন্দেহভাজন ঘোরাঘুরি দেখলেই তা সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি মাইকে ঘোষণা করেও মানুষকে বুথে আসার কথা বলতে দেখা যাচ্ছে পুলিশকে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়েও মানুষকে ভোট দেওয়ার বার্তা পুলিশের।

অন্যদিকে সকাল থেকে গোটা ভোট প্রক্রিয়ার উপর নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন। যে সমস্ত বুথে সকাল থেকে নানা রকম জটিলতায় ভোট শুরু করা যায়নি। সেই সমস্ত জায়গায় বার্তা কমিশনের। অবিলম্বে শুরু করতে হবে ভোট। আর এমন ছবি দেখে আতঙ্ক ভুলে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।
#WATCH | West Bengal panchayat election re-poll | Voters queue up outside the polling booth at Tikiapara Primary High School in Murshidabad to cast their votes.
— ANI (@ANI) July 10, 2023
A voter, Anjana Majumdar says, "The first day there were no central forces. There were just three Police personnel.… pic.twitter.com/aPupguHwj3
উত্তরবঙ্গে একাধিক বুথে আজ ফের নির্বাচন হচ্ছে। সেখানে বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইন। ভোটাররা বলছেন, প্রথম দিন কেন্দ্রীয় বাহিনীকে চোখেই পড়েনি। এমনকি ছিলেন না পুলিশেরও কোনও আধিকারিকও। ভালো লাগছে যে আজ কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অন্য এক ভোটারা জানিয়েছেন, মনে হচ্ছে আজই নির্বাচনের দিন।












Click it and Unblock the Notifications