Central Force in Panchayat Election: নিরাপত্তা নেই, ভোটের ডিউটির জন্য কী দাবি সরকারি কর্মীদের

চারিদিকে চলছে গুলি বোমা। মনোনয়নেই যদি এই অবস্থা হয় তাহলে ভোটের সময় কি হবে। ভোটে অশান্তি যে হবেই তাতে কোনও দ্বিমত নেই। সেই অশান্তির আবহে কীভাবে প্রাণ হাতে করে ভোটের ডিউটি করবেন। তাই আগে থেকেই নিজেদের সুরক্ষা নিয়ে উগ্বেগে সরকারি কর্মীরা।

উদ্বেগ প্রকাশ করে এবার সটান কেন্দ্রীয় বাহিনী দাবি করে বসেছে সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ। ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। আগে ডিএ না দিলে ভোটের ডিউটিতে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু ভোটের ডিউটিতে যেতে রাজি হলেও নিজেদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি কর্মীরা।

Central Force in Panchayat Election

যৌথমঞ্চের আহ্বায়ক দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনও ভাবেই ভোটের ডিউটি করা সম্ভব নয়। কারণ মনোনয়নেই যেভাবে জেলায় জেলায় অশান্তি হচ্ছে। বোমা গুলি চলছে তাতে ভোট কর্মীদের সুরক্ষা নেই। পুলিশের নিরাপত্তায় আস্থা রাখতে পারছেন না তাঁরা। সেকারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাতে হাইকোর্ট সাত জেলাকে স্পর্ষ কারত ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। কিন্তু এই সাত জেলা ছাড়াও একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে মনোনয়নের সময়। সেখানেও ভোটকর্মীরা সুরক্ষিত থাকবেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

Central Force in Panchayat Election

গতকাল থেকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির খবর আসছে। ভাঙড়ে মুড়িমুড়কির মতো বোমা ফাটছে। গুলি চলছে। গতকালের পর আজও ভাঙড়ে বোমাবাজি চলছে। তারমধ্যেই মনোনয়ন জমা হচ্ছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম। একই ভাবে ক্যানিংয়েও তুমুল বোমাবাজি চলছে মনোনয়নকে কেন্দ্র করে। সেখানেও গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। আহত হয়েছেন এসডিপিও।

soumitra khan

ওদিকে আবার বাঁকুড়ার ইন্দাসেও মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে এসডিপিও মনোনয়ন জমা দিতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি এসডিপিও-র অপসারণ দাবি করেছেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয়েছে বাঁকুড়ার ইন্দাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+