Bengal Panchayat Election 2023: মুড়িমুড়কির মতো পড়ছে বোমা! গুলি ছুড়ল কেন্দ্রীয় বাহিনী

West Bengal Panchayat Election 2023: রাজ্যজুড়ে অবাধ সন্ত্রাস! উত্তর থেকে দক্ষিণ সর্বত্র গুলি-বোমার শব্দ। আর এরই মধ্যে গুলি চালালো কেন্দ্রীয় বাহিনী। বুথের মধ্যেই বাহিনীর জওয়ানরা গুলি চালায় বলে অভিযোগ। যদিও সেই গুলি কারোর লাগেনি।

শূন্যে এই গুলি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। হঠাত করেই ওই বুথকে কেন্দ্র করে এলোপাথাড়ি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

মুরিমুরকির মতো পড়ছে বোমা

একের পর এক বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে চলে যেতে থাকে। এই অবস্থায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলোপাথাড়ি গুলি চালায় বলে জানা যাচ্ছে।

যদি তা শূন্যে চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা জড়িত বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, এই বোমাবাজি কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে বলেও অভিযোগ। অন্তত ২০ টি বোমা ছোঁড়া হয়।

আর এরপরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্যত গুলি চালাতে বাধ্য হয় বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করা হয়েছে।

অন্যদিকে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। এলাকার বেশ কিছু মানুষজন এই কাজ করেছেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া-১ ব্লকের কালিনগর অঞ্চলের আলিপুকুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের ৮১নং বুথে। এই ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে চলে বিক্ষোভ। কিন্তু কেন এই ঘটনা? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুথ দখল করে লাগাতার ছাপ্পা চলছিল বলে অভিযোগ। আর এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। আর এরপরেই ব্যালট বাক্স পুকুরে ফেলে দেন এলাকার মানুষ। পরে পুকুর থেকে উদ্ধার করা হয় ব্যালট বাক্সটি। আপাতত সেখানে ভোট বন্ধ রয়েছে।

পাশাপাশি হাওড়ার ডোমজুড়ে ব্যালট বাক্সে জল ঢেলে দেবার অভিযোগ উঠলো সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। ডোমজুড়ের মহিয়ারী গ্রাম পঞ্চায়েতের অঙ্কুরহাটি কিবরিয়া গাজী হাইস্কুলের ৫ নম্বর পার্টে ব্যালট বাক্সের মধ্যে জল ঢেলে দেবার অভিযোগ উঠেছে সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে। এর পাশাপাশি সিপিএম প্রার্থীকে বুথ থেকে মেরে বার করে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+