ভোটারদের সঙ্গে বচসা! ভোট কেন্দ্রে গুলি কেন্দ্রীয় বাহিনীর
মোবাইল ফোন রাখা নিয়ে গণ্ডগোল। আর তার জেরেই গুলি চলল দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের কামদিঘিতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রামবাসীরা ইটছোড়ে বলেও অভিযোগ উঠেছে।
মোবাইল ফোন রাখা নিয়ে গণ্ডগোল। আর তার জেরেই গুলি চলল দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের কামদিঘিতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রামবাসীরা ইট ছোড়ে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বুথে ভোট দিতে ঢোকার সময় মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে মোবাইল জমা রাখছিলেন দুবরাজপুরে পদুমার
গ্রামবাসীরা। একটা সময় বেশ কয়েকটি মোবাইল মাটিতে পড়ে যায়। এই সময় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ভোটারদের একাংশের। খবর পেয়ে
গ্রামবাসীদের একাংশ বুথের কাছে চলে যান বলে জানা গিয়েছে। বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে ভোটারদের একাংশের বিরুদ্ধে। এই সময়
কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালায় । যা বুথের দেওয়ালে গিয়ে লাগে।
সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় আতঙ্কিত হয়ে এক মহিলা জ্ঞান হারান। কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হয়েছে, তা নিয়ে কমিশন রিপোর্ট চয়েছে
বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications