জয়েন্টের দু-দফার পরীক্ষার সূচি ঘোষণা, করোনা আবহে প্রস্তুতি শুরু রাজ্যে রাজ্যে
জেইই মেইনসের পরবর্তী দু-দফা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্রী্যয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি পরীক্ষার সূচি ঘোষণা করে জানান, চলতি শিক্ষাবর্ষেই তৃতীয় ও চতুর্থ সেশনের পরীক্ষা হবে।
জেইই মেইনসের পরবর্তী দু-দফা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্রী্যয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি পরীক্ষার সূচি ঘোষণা করে জানান, চলতি শিক্ষাবর্ষেই তৃতীয় ও চতুর্থ সেশনের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থেই চারটি ভাগে ভাগ করা হয়েছে জেইই মেইনসকে। উল্লেখ্য ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষা শেষ হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, চলতি বছরে তৃতীয় সেশনের পরীক্ষা হবে ২০ থেক ২৫ জুলাইয়ের মধ্যে। চতুর্থ সেশনের পরীক্ষা হবে ২৭ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে। এবার করোনা আবহের জন্য দুটি সেশনের পরীক্ষা বাকি ছিল। এবার সেই পরীক্ষারও দিন ঘোষণা করা হল। ৯ অগাস্ট চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হবে বলে জানান তিনি।
গত বছরের মার্চ মাস থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে ক্লাস হচ্ছে না। অনলাইনে ক্লাসই ভরসা। এই পরিস্থিতিতে কবে থেকে আবার ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবে, তা নিয়েই আলোচনা চলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে কোভিড বিধি মেনে কীভাবে ক্লাস সম্ভব তা নিয়েই আলোচনা হবে। এই পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষা চ্যালেঞ্জের।












Click it and Unblock the Notifications