রাজ্য বিজেপি নেতৃত্বকে দিল্লিতে জরুরি তলব! কে কে যাচ্ছেন, কী নিয়েই বা আলোচনা, জল্পনা
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে দিল্লিতে তলব করেছে। পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পরে এটি এই ধরনের প্রথম বৈঠক। বৈঠকে পঞ্চায়েতর ফল নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু সাংগঠনিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
এদিন বাইপাসের ধারে এক হোটেলে বিজেপির এক অনুষ্ঠান ছিল। সেখানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতারা। সেখানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির প্রথম রাজ্যসভার সদস্য নরেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে সম্বর্ধনা জানানো হয়।

তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে, রাজ্য নেতৃত্বকে নিয়ে একটি সভার আমন্ত্রণ করেছেন। সেই সভায় যোগ দিতে তিনি রবিবার দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, সেই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপি সাংগঠনিত সম্পাদক অমিতাভ চক্রবর্তী হাজির থাকতে চলেছেন।
সূত্রের খবর, বৈঠকে রাজ্য বিজেপির সংগঠন নিয়ে আলোচনা করা হতে পারে। এনিয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়াও হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে পঞ্চায়েত নির্বাচনের পরে সংগঠনের হাল হকিকত সম্পর্কে জানতে চাইবেন।












Click it and Unblock the Notifications