করোনা দমনে বিশেষ সমীক্ষা কেন্দ্রের, রাজ্যের কোন কোন জেলায় সেরো সার্ভে
করোনা সহজে দমবার নয় সেকথা মেনে নিতে বাধ্য হচ্ছে বিশ্বের তাবরও দেশের রাষ্ট্রনেতারা। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইঙ্গিতই দিয়েছেন।
করোনা সহজে দমবার নয় সেকথা মেনে নিতে বাধ্য হচ্ছে বিশ্বের তাবরও দেশের রাষ্ট্রনেতারা। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইঙ্গিতই দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আগেই এমন ইঙ্গিত মিলেছিল। তার বলেই করোনা নিয়ন্ত্রণে জেলাস্তরে সেরোসার্ভে করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও এই সেরো সার্ভে করা হবে।

করোনা সংক্রমণে দেশে অষ্টম বাংলা
গোটা দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ ক্রমশ বাড়ছে ইতিমধ্যেই শুধুমাত্র কলকাতাতে করোনা সংক্রমণ ১০০০ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনা সংক্রমণ নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে রাজ্যে।

জেলায় জেলায় সেরো সার্ভে
দেশের সব রাজ্যে করোনা সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানতেই এই সেরো সার্ভে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুটি সংস্থাকে দিয়ে এই সেরো সার্ভে চালানো হবে। তাতে জেলায় জেলায় গিেয় সপ্তাহে ২০০টি করে নমুনা সংগ্রহ করা হবে। অর্থাৎ মাসে ৮০০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এই সার্ভের আওতায় থাকবেন স্বাস্থ্যকর্মী এবং অন্তঃসত্ত্বা মহিলারাও।

রাজ্যের কোন জেলায় সমীক্ষা
অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও এই সার্ভে চালানো হবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় করা হবে এই সেরো সার্ভে। কারণ রাজ্যের অধিকাংশ জেলাই এখনও পর্যন্ত করোনা সংক্রমণ তেমন থাবা বসাতে পারেনি।

কেন্দ্র রাজ্য বিবাদ
করোনা সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য বিবাদ শুরু হয়েছে। রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর ঘিরে সরহরম হয়ে উঠেছিল পরিস্থিতি। রাজ্য সরকার করোনা আক্রান্ত ও মৃত্যুর তথ্য গোপন করছে বলে অভিযোগ করেছে একাধিক রাজনৈতিক দল।












Click it and Unblock the Notifications