নাড্ডা কাণ্ডের কড়া নিন্দা কেন্দ্রর, রাজ্যকে ডিঙিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

নাড্ডা কাণ্ডের কড়া নিন্দা কেন্দ্রর, রাজ্যকে ডিঙিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে কেন্দ্র। রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য ঘটনার পরেই অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তারপরেই রিপোর্ট চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারের কাছে জানতে না চেয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে মমতা সরকারকে নিষ্ক্রিয় করে দেওয়ার কৌশল নিয়েছে মোদী সরকার এমনই মনে করছে রাজনৈিতক মহল।

রাজ্যপালের কাছে রিপোর্ট তলব

রাজ্যপালের কাছে রিপোর্ট তলব

মমতা সরকারের উপর ভরসা করতে পারছে না কেন্দ্র। নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা করে রাজ্যপাল জগদীপ ধনখড়ে কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরেই পুরো ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মুখ্যসচিব ও ডিজিকে তলব

মুখ্যসচিব ও ডিজিকে তলব

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল টুইট করে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করেছেন। তারপরেই রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করেন তিনি। এই ঘটনার পূর্ণাঙ্গ তথ্য চেয়ে পাঠিয়েেছন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগেও রাজ্যের পুলিস প্রশাসন নিয়ে মমতা সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল।

নাড্ডার সঙ্গে কথা রাজনাথে

নাড্ডার সঙ্গে কথা রাজনাথে

ঘটনার কথা জানার পরেই জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সুস্থতা নিয়ে খবরা খবর নিয়েছেন। তারপরেই মমতা সরকারের আইন শৃঙ্খলা এবং পুলিস প্রশাসনের তীব্র নিন্দা করেছেন রাজনাথ সিং। এবং বাংলায় অরাজকতা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল চারটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি করেেছ বিজেপি।

অভিষেকের গ্রেফতারির দাবি

অভিষেকের গ্রেফতারির দাবি

ডোরিনা ক্রসিংয়ে বিশাল মিছিল করে নাড্ডার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এবং বিজেপি সাংসদ অর্জুন সিং। ঘটনার তীব্র নিন্দা করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেছেন তিনি। এবং ডায়মন্ড হারবারের পুলিস সুপারেরও গ্রেফতারি দাবি করেছেন সৌমিত্র। অর্জুন সিং বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে সোচ্চার হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+