আপনি কি 'লেডিস কম্পার্টমেন্ট'-এর নিত্যযাত্রী! তাহলে এই তথ্যটি জানতেই হবে
দক্ষিণ পূর্ব রেলওয়ে এবার থেকে ইএমইউ লোকাল ট্রেনে মহিলা কামরাতে বসাতে চলেছে সিসিটিভি। ট্রেনে ক্রমেই বেড়ে চলা মহিলাদের ওপর অত্যাচার ও হেনস্থার ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে
দক্ষিণ পূর্ব রেলওয়ে এবার থেকে ইএমইউ লোকাল ট্রেনে মহিলা কামরাতে বসাতে চলেছে সিসিটিভি। ট্রেনে ক্রমেই বেড়ে চলা মহিলাদের ওপর অত্যাচার ও হেনস্থার ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে রেলসূত্রে। ফলে এবার থেকে রাতে মহিলা কামরায় যাতায়াত কানিকটা হলেও নিরাপদ হতে চলেছে বলে অনেকের দাবি।

বেশ কিছু ক্ষেত্রে রাতের মহিলা কামরা ফাঁকা থাকলে অনেক মহিলাই সেখানে উঠতে চান না। কিংবা অনেকে মহিলা কামরাতে উঠেও হেনস্থার শিকার হন। বিভিন্ন ট্রেনেই মহিলা কামরাতে চুরি-ডাকাতির মতো নানা ঘটনা ঘটে যায় আকছার। এবার থেকে সেই সমস্য়ার হাত থেকে যাত্রীরা মুক্তি পাবেন বলে দাবি করা হচ্ছে। শুধু দক্ষিণপূর্ব রেলওয়ে নয়, দক্ষিণ , পশ্চিম ও মধ্য রেলওয়েজও একই প্রযুক্তি লাগু করতে চলেছে।
চেন্নাই থেকে দুটি নতুন কোচ রেক এসেছে যার মধ্যে সিসিটিভি সিস্টেমও রয়েছে। বর্তমানে দক্ষিণপূর্ব রেলে ৩০ টি রেক রয়েছে। যা সাঁতরাগাছি-শালিমার, পানসুকরা-হলদিয়া, মেচেদা-দীঘা ইত্যাদি একাধিক লাইনে যাতায়াত করে। এবার থেকে সিসিটিভির মনিটার থাকবে গার্ডের কেবিনে। যাতে কোনও রকমের অপরাধ মূলক কাজ হলে তা গার্ডের কাছে খোঁজ থাকে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications