থাকবে মেটাল ডিটেক্টর, নজরদারি হবে সিসিটিভির মাধ্যমেও! 'দুর্গে'র মধ্যেই হবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা
Higher secondary Examination 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষায় টুকলি রুখতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনরকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য এই বছর রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর।
মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পরই পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবে। আজ শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের আট জেলার হেড এগজামিনারদের নিয়ে বৈঠক সারেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

দীর্ঘ এই বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে উত্তরবঙ্গ সার্কেলের প্রায় শতাধিক হেড এগজামিনাররা এদিনের বৈঠকে উপস্থিত থাকেন। তাদের উদ্দেশ্যে এদিন বেশ কিছু নির্দেশ তুলে ধরেন সংসদ সভাপতি। তবে উচ্চ মাধ্যমিকে (Higher secondary Examination 2025) টুকলি রুখতে কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন সংসদ সভাপতি।
পাশাপাশি যা খবর, পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশে ইন্টারনেটও বন্ধ রাখা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে, রাজ্যে এবার মোট পরীক্ষা (Higher secondary Examination 2025) কেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। যার মধ্যে ১৩৬টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে সংসদের তরফে। আর এই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা সংসদ রাখছে বলে জানা যাচ্ছে। এমনকী পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারিতে ব্যবহার করা হবে সিসি ক্যামেরাও। মোতায়েন করা হবে অতিরিক্ত পরীক্ষক।
এছাড়াও পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। ৯ টার মধ্যে পরীক্ষার্থীদের পৌঁছে যেতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয়, প্রশ্নপত্র খোলা হবে বলে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে।
অন্যদিকে এদিন বৈঠকে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বিশেষ কিছু পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উচ্চমাধ্যমিক (Higher secondary Examination 2025) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পাহাড়ের রাস্তায় কোনওভাবে যাতে পরীক্ষার সময় যানজটের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary Examination 2025)। আর তা সুষ্ঠভাবে করতে একেবারে ময়দানে নেমে পড়েছে পর্ষদ।












Click it and Unblock the Notifications