৫০০-য় ৪৯৯ নম্বর পেয়েছে ১৩ জন! CBSE-র ১০ম শ্রেণির ফলপ্রকাশ হতেই চমক
সিবিএসসি-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে আজ। বোর্ডের এই পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে ১৩ জন। প্রাথমিক খবর অনুযায়ী এই ১৩ জনই দেশের মধ্যে প্রথম।
সিবিএসসি-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে আজ। বোর্ডের এই পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে ১৩ জন। প্রাথমিক খবর অনুযায়ী এই ১৩ জনই দেশের মধ্যে প্রথম।

ফলাফাল দেখা যাচ্ছে, cbse.nic.in ও cbseresutls.nic.in -এ । এবছরে মনে করা হয়েছিল, আগের বছরের থেকে আরও কম সময়ে ফলাফল প্রকাশ্যে আসবে। তবে সকলকে চমকে দিয়ে সিবিএসই এই বছরে দ্বাদশ শ্রেণির ফলাফল আগে প্রকাশ করে। এরপরই প্রশ্ন উঠতে থাকে দশম শ্রেণির ফলাফল কবে বের হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের আগেই এবার সিবিএসই ফলাফাল প্রকাশ করতে সমর্থ হয়েছে। এছাড়াও মাহারাষ্ট্র, পঞ্জাবের বোর্ড পরীক্ষার ফলাফলও প্রকাশ্যে আসেনি এখনও।এর, কয়েক দিন আগেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। তারপরই এদিন ঘোষিত হয় দশম শ্রেণির ফলাফল।

Click it and Unblock the Notifications