জানেন জীবনকৃষ্ণ সাহার মোবাইল খুঁজতে কতটাকা খরচ? এখনও শ্রমিকদের বিল মেটায়নি CBI

মোবাইল নিয়ে এমন কীর্তি বোধ হয় কোন তল্লাশিতে ভোগ করতে হয়নি সিবিআইকে। পুকুরের জল উথাল-পাথাল করে খুঁজে বের করতে হয়েছে মোবাই। তার জন্য বুল্ডোজার, পাম্প কী আনতে হয়নি সিবিআইকে। তল্লাশি চালানো হয়েছে ৬৬ ঘণ্টা ধরে। তবে গিয়ে বিধায়কের দুটি মোবাইল হাতে পাওয়া গিয়েছে।

আর এই দক্ষযজ্ঞ কাণ্ড করে মোবাইল উদ্ধার করতে গিয়ে বিপুল টাকা খরচ করতে হয়েছে সিবিআইকে। প্রায় ৩৮,৫০০ টাকা খরচ হয়েছে। অথচ সেই টাকার কিছুই এখনও পায়নি শ্রমিকরা। সিবিআইয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ করা হয়েছে। যদিও যার জন্য এই অনুসন্ধান সেই বিধায়ককে হেফাজতে নিয়ে জেরাও করতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Jibankrishna Saha

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মোবাইল খুঁজতে গিয়ে খরচ হয় ৩৪,৫০০ টাকা। কিন্তু সেই টাকা এখনও পাইনি সিবিআইয়ের কাছ থেকে শ্রমিকরা। বিল মেটানো হয়নি বলেই অভিযোগ করেছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, সিবিআই তদন্ত শেষ করেই কলকাতা ফিরে যায়। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। ফলে বর্তমানে দিলবাহার সেখ ও সাধন প্রামাণিক তারা টাকা ধার করে শ্রমিকদের টাকা মেটাচ্ছেন।

সিবিআইকে তদন্তের সহযোগিতা করার জন্য শ্রমিক জোগাড় করেদিয়েছিলেন সাধন প্রামাণিক ও দিল বাহার সেখরা। তিনদিনের শ্রমিক, ট্রাক্টর ও বুলডোজার বাবদ খরচ হয় ৩৪, ৫০০ টাকা। কিন্তু সেই টাকা না দিয়েই সিবিআই চলে যায়। আর তার পরেই এখন মহা বিপদে পড়েছেন তারা।

Jibankrishna Saha

বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গত শনিবার থেকে জেরা করছিলেন তদন্তকারীরা। মুর্শিদাবাদে তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন তাঁরা। সেখানে জেরার সময় বাথরুম যাওয়ার নাম করে নিজের দুটি মোবাইল পুকুরের জলে ফেলে দেন। তারপরেই তল্লশি চালাতে শুরু করা হয় পুকুরে। পাম্প এনে পুকুরের জল ছেঁচে তুলে উত্থালপাথাল করে তল্লাশি শুরু হয়।

প্রায় ৬৬ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তারপরে উদ্ধার হয় দুটি মোবাইল। যদিও সেই মোবাইল দুটি থেকে কোনও তথ্য আর পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু তার পরেই মোবাইল দুটি উদ্ধার করা হয়েছে। কোন পরিকল্পনা রয়েছে এর নেপথ্যে তা নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে জেরা করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+