নারদকাণ্ডের চার্জশিট কবে? জানাতে পারল না সিবিআই
নারদকাণ্ডের চার্জশিট কবে? জানাতে পারল না সিবিআই
নারদকাণ্ডের চার্জশিট কবে জমা পড়বে তা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। তদন্তকারী সিবিআই আধিকারিকরাই জানিয়েছেন তাঁরাই বুঝতে পারছেন না কবে চার্জশিট তৈরি করে জমা দিতে পারবেন। ফলে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে নারদকাণ্ডের তদন্ত ঘিরে।

কবে সিবিআই নারদকাণ্ডের চার্জশিট জমা দিতে পারবে তা জানতে চেয়েছিল ইডি। সেই সময় জানতে চেয়ে সিআইকে নোিটসও পাঠিয়েছিল তারা। সেই নোটিসের প্রেক্ষিতেই সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নারদকাণ্ডের চার্জশিট কবে তারা জমা দিতে পারবেন তা সুনিশ্চিত করে বলতে পারছেন না।
এই মামলায় একাধিক সাংসদের নাম রয়েছে। নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে হলে লোকসভার স্পিকারের অনুমতি নিতে হয়। সেই চিঠি লোকসভার স্পিকারকে পাঠানোও হয়েছে সিবিআইয়ের তরফে। কিন্তু এখনও স্পিকারের অনুমোদন মেলেনি। যার জেরে বিশ বাঁও জলে আটকে রয়েছে নারকান্ডের চার্জশিট।












Click it and Unblock the Notifications