মমতার দিল্লি সফরের মাঝেই আজ সিবিআই জেরার মুখে অভিষেক পত্নী রুজিরা
মমতার দিল্লি সফরের মাঝেই আজ সিবিআই জেরার মুখে অভিষেক পত্নী রুজিরা
কয়লা পাচারকাণ্ডের তদন্তে টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল সিবিআই। আজই অভিষেক পত্নী রুজিরাকে ফের জেরা করবে সিবিআই। এদিকে আবার আজই দিল্লি সফরে যাচ্ছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রুজিরাকে জেরার জন্য সিবিআইয়ের মহিলা অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।

অভিষেকের বাড়িতে সিবিআই
ফের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা। কয়লা পাচারকাণ্ডের তদন্তে ফের সিবিআই তৎপরতা শুরু হয়েছে। একুশের ভোটের আগে অভিষেকের বাড়িেত প্রথম হানা দিয়েছিল সিবিআই। অভিষেকের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছিল। তাই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অভিষের পত্নী রুজিরার লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে জেরা করা হয়েছিল। এমনকী অভিষেকের শ্যালিকাকেও একাধিকবার জেরা করেছে সিবিআই।

রুজিরাকে জেরা
কয়লা পাচারকাণ্ডে আজ ফের অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চলেছে সিবিআই। সেকারণে সকালে থেকেই অভিষেকের বাড়িতে সিবিআই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রুজিরাকে জেরা করতে বিশেষ টিমগঠন করেছে কেন্দ্রীয় সংস্থা। গত সপ্তাহেই রুজিরাকে জেরা করতে চেয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই। রুজিরাকে জেরা করতে যে ৮ জনের দল গঠন করা হয়েছে তার মধ্যে সিবিআইয়ের মহিলা অফিসাররা রয়েছে। এর আগে গতবছর অভিষেকের হরিশমুখার্জি রোডের বাড়িতে এসে জেরা করেছিলেন সিবিআই আধিকারীকরা।

নজরে রুজিরার ব্যাঙ্কের অ্যাকাউন্ট
কয়লা পাচারকাণ্ডের তদন্তে বারবার অভিষেক পত্নী রুজিরাকে জেরার নেপথ্য রয়েছে তাঁর বেশ কিছু বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন নিয়েই অভিষের পত্নীকে জেরা করতে চায় সিবিআই। এপর আগের জেরাতেও সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে জেরা করা হয়েছিল রুজিরাকে। গতবারের রুজিরার বয়ানের সঙ্গে বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টের লেনদেনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআইয়ের। সেকারণেই ফের রুজিরাকে জেরার সিদ্ধান্ত।

দিল্লি সফরে মমতা
এদিকে আজই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে আজ দিল্লি যাওয়ার কথা টিএমসি সুপ্রিমোর। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লি এখন সরগরম। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পর পর ২ দিন জেরা করছে ইডি। তা নিয়ে কংগ্রেসের নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সেই বিক্ষোভের মধ্যেই নতুন করে তৃতীয় ফ্রন্টকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন টিএমসি সুপ্রিমো। সেই লক্ষ্যেই আজ দিল্লি সফর মমতা। মোদী সরকারের বিরোধীদের উপরে বারবার এজেন্সি প্রয়োগ নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications