তপন কান্দু খুনে আজ আইসিকে জেরা সিবিআইয়ের, পুরবোর্ড গঠনে অশান্তির জেরে ৪ কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

তপন কান্দু খুনে আজ আইসিকে জেরা সিবিআইয়ের, পুরবোর্ড গঠনে অশান্তির জেরে ৪ কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ঝালদা কাণ্ডে আজ আইসিকে জেরা করতে চলেছে সিবিআই। ইতিমধ্যেই ঝালদায় অস্থায়ী ক্যাম্প করে ফেলেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর আজই ঝালদায় আসছেন সিবিআইয়ের ডিআইজি। এই ঘটনায় ধৃত চার জনকেও আজ হেফাজতে নিতে পারে সিবিআই। হাইকোর্ট আগেই রাজ্য পুলিশকে সব তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুেল দেওয়ার নির্দেশ দিয়েছে।

আইসিকে জেরা

আইসিকে জেরা

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে আজ আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছে। সূত্রের খবর আজ তাঁকে জেরা করতে পারে সিবিআই। তার আগেই ঝালদায় পৌঁছে যাচ্ছেন সিবিআইয়ের ডিআইজি। সম্ভবত তাঁর উপস্থিতিতেই সঞ্জীব ঘোষকে জেরা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম থেকেই ঝালদার আইসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল তপন কান্দুর পরিবারের লোকেরা। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু দাবি করেছিলেন এবার সিবিআই তদন্ত হবে, গ্রেফতার হবেন আইসি। দোষীদের ফাঁসি চাই।

 খুন তপন কান্দুর বন্ধু

খুন তপন কান্দুর বন্ধু

কলকাতা হাইকোর্ট তপন কান্দু খুনের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরের দিনই ঝালদায় রহস্যমৃত্যু হয় এই ঘটনার প্রত্যক্ষদর্শীর। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে স্পষ্ট লেখা হয়েছে পুলিশের চাপেই আত্মঘাতী হয়েছেন তিনি। পরিবারের লোকেরা অভিযোগ করেছেন নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোন তাঁরা পাননি। পুলিশ প্রমাণ লোপাট করার জন্য মোবাইল ফোনটি গায়েব করেছে বলে অভিযোগ পরিবারের। গতকাল ঝালদা থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিরঞ্জন বৈষ্ণবের পরিবার।

হাইকোর্ট রাজ্য সরকার

হাইকোর্ট রাজ্য সরকার

ঝালদা খুনের সিবিআই তদন্তেকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের হাতে তপন কুণ্ডু হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়ার দাবি জানিয়ে আদালতে আবেদন করা হয়েছে। সিঙ্গল বেঞ্চ তপন কান্দু হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। গতকা মামলার শুনানি হলেও। আজ ফের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪ কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

৪ কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

এদিকে ঝালদায় পুরবোর্ড গঠনে দিনে তুমল অশান্তি করেছিলেন কংগ্রেস কাউন্সিলররা। সেই ঘটনার রেশ টেনেই ৪ কংগ্রেস কাউন্সিলর এবং আড়াইশো কংগ্রেস কর্মী সমর্থকরে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ-সহ একাধিক অভিযোগে দেওয়া হয়েছে মামলায়। মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠনের দিন ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। কংগ্রেস কালা দিবস পালন করছিল সেদিন। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তাঁকে পুলিশ নিগ্রহ করে বলে অভিযোগ। তারপরেই ১২ ঘণ্টার ঝালদা বনধের ডাক দেয় কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+