সারদায় সিবিআই ডাকবে মুকুলের ছেলেকেও, বলছেন আসিফ

কলকাতা, ১৮ জানুয়ারি: মুকুল রায়ের পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সিবিআই ডাকবে বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা আসিফ খান। এ বার আরও একধাপ এগিয়ে বললেন, মুকুলবাবুর ছেলে শুভ্রাংশ রায়কেও ডাকবে সিবিআই। কারণ বাবার মতো ছেলেও সারদা গোষ্ঠী থেকে অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছে।

শনিবার আসিফ খানকে তোলা হয়েছিল আসানসোল আদালতে। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। আসিফের দাবি, "শুভ্রাংশ রায় সারদা থেকে সুযোগ নিয়েছে। সারদার টাকায় গাড়ি-বাড়ি করেছে।"

কক

প্রসঙ্গত, শুভ্রাংশবাবু বীজপুরের তৃণমূল বিধায়ক। তবে আসিফ খানের মন্তব্য উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, "আমি কোনও অন্যায় কাজ করিনি। আয়ব্যয়ের সব তথ্য আয়কর দফতরকে দেওয়া আছে। আমার কোনও গাড়ি নেই। যে স্করপিও গাড়িতে চেপে যাতায়াত করি, সেটা দল আমাকে দিয়েছে। তবে আমার স্ত্রীর গাড়ি আছে। সেটা ওর নিজের কেনা।"

তবে আসিফ খানের বক্তব্যকে সমর্থন করেছে সিপিএম। কাঁচরাপাড়া, হালিশহরের সিপিএম নেতাদের দাবি, মুকুল আর শুভ্রাংশু রায় সারদা-কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত। সিবিআই তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+