সারদা-কাণ্ডের তদন্তে সিঙ্গাপুরে হানা দিল সিবিআই

সিবিআই
কলকাতা, ৬ অক্টোবর: সারদা-কাণ্ডের তদন্তে সিঙ্গাপুরেও হানা দিল সিবিআই। রাজ্যে যখন পুজোর মেজাজ, তখনই গোপনে তারা হাজির হয় সিঙ্গাপুরে। ২৮ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর সেখানে ছিলেন সিবিআই গোয়েন্দারা।

সিঙ্গাপুরে কী পাওয়া গেল? সিবিআই জানিয়েছে, সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরে পাচার করতেন তৃণমূল কংগ্রেসের এক নেতা। তাঁকে সাহায্য করেছে দুই ব্যবসায়ী। পাচার হওয়া টাকা দিয়ে সিঙ্গাপুরে হোটেল কেনা হয়েছে। রিয়েল এস্টেটেও ওই টাকা খাটানো হয়েছে। শুধু সিঙ্গাপুরই নয়, সারদার টাকা ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াতে পাচার হয়েছে। ২০১৩ সালের এপ্রিল মাসে যখন সারদা বন্ধ হয়ে যায়, তখন ৯৭০ কোটি টাকা নগদে পাচার করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ওই সর্বজনপরিচিত নেতা একাই ৭৩০ কোটি টাকা পাচার করেছিলেন।

সিঙ্গাপুরের পর এ বার সিবিআই দুবাইতেও হানা দিতে পারে বলে খবর। কারণ, সারদা গোষ্ঠীর টাকা দুবাইতে পাচার হয়েছে বলেও খবর আছে তাদের কাছে। যেহেতু সিঙ্গাপুর ও দুবাই, দু'টিই বিদেশি শহর, তাই তদন্তে ইন্টারপোলের সক্রিয় সাহায্য চেয়ে পাঠিয়েছে সিবিআই। ইন্টারপোল সর্বতোভাবে সিবিআইকে সহায়তা করবে বলে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+