চিটফান্ড মামলায় নয়া মোড, একসঙ্গে রাজ্যের বাইরে বদলি ২ সিবিআই আধিকারিক
আদালতের পর্যবেক্ষণে চিটফান্ড (chit fund case) তদন্ত (investigation) মামলায় নতুন মোড়। এই মামলায় যুক্ত থাকা দুই সিবিআই (cbi) আধিকারিককে একসঙ্গে বদলি করে দেওয়া হয়েছে রাজ্যের বাইরে। সেই জায়গায় নতুন কারও দায়িত্ব নেওয়ার
আদালতের পর্যবেক্ষণে চিটফান্ড (chit fund case) তদন্ত (investigation) মামলায় নতুন মোড়। এই মামলায় যুক্ত থাকা দুই সিবিআই (cbi) আধিকারিককে একসঙ্গে বদলি করে দেওয়া হয়েছে রাজ্যের বাইরে। সেই জায়গায় নতুন কারও দায়িত্ব নেওয়ার কথা জানা না গেলেও, শীঘ্রই নতুন আধিকারিক দায়িত্ব নেবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

সারদা থেকে রোজভ্যালি রাজ্যে একের পর এক চিটফান্ড তদন্তে আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্ত চালাচ্ছে। অভিযুক্তদের বেশিরভাগই রাজনৈতিক নেতা। ইতিমধ্যে এই মামলায় চার্জশিট দাখিল করলেও, এখনও চুড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই পরিস্থিতিতেই দুই সিবিআই আধিকারিককে বদলির কথা শোনা গিয়েছে সিবিআই সূত্রে।
সূত্রের আরও খবর আচমকাই বদলির নির্দেশ এসেছে। তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া হলেও, একজন এসপিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, দুই আধিকারিকের একজনকে মুম্বই এবং একজনকে যে চেন্নাই বদলি করা হয়েছে, তা রুটিন বদলি। বেশব্যাপী ৪০ জন আধিকারিককে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে পড়ছেন এই দুজনও। এই বদলিতে তদন্তে কোনও ব্যাঘাত ঘটবে না বলে সিবিআই সূত্রের দাবি। এর আগে ২০১৮ সালেও তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক অভয় সিংকে বদলি করেছিল সিবিআই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications