কোটি কোটি টাকা এলো কোথা থেকে? তাপসের আপ্ত সহায়কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার CBI-এর স্ক্যানারে

সিবিআই বাড়ি থেকে যাওয়ার পরেই একেবারে মহাভোজের আয়োজন করেছিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। বাড়িতে দলীয় কর্মীদের ডেকে ঘটা করে মাংস ভাত খাইয়েছেন তিনি। তবে সিবিআই চলে যাওয়া মানেই যে বিপদ কেটে গিয়েছে তা নয়।

সিবিআই এবার নজরে পরেছে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়াল। প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। কীভাবে এত টাকা এল একজন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে তার খোঁজ শুরু করেছেন তাঁরা।

 CBI

তদন্তকারীরা জানতে পেরেছেন ২০২২ সালে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে। কোথা থেকে এল সেই টাকা। কেই বা পাঠিয়েছে সেই টাকা। ২ মাসের মধ্যে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে ২ কোটি টাকার লেনদেন হল কী করে। পুরোটাই নিয়োগ দুর্নীতির টাকা বলে মনে করছেন তদন্তকারীরা।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন রাজ্য সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে টাকা তোলা হয়েছিল। সেই টাকাই প্রবীর কয়ালের অ্যাকাইন্টে জমা পড়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান তদন্তকারীদের। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১১ এপ্রিল পর্যন্ত প্রবীর কয়ালের অ্যাকাউন্টে ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল।

 CBI

প্রাথমিকভাবে সিবিআইয়ের অনুমান আপ্ত সহায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন করতেল বিধায়ক তাপস মণ্ডল। তদন্তকারীদের ইতিমধ্যেই তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও খতিয়ে দেখছেন। সেখান থেকে কত টাকা লেনদেন হয়েছে তার তথ্যও তারা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+