সারদা-কাণ্ড: শাসক দলের রাজ্যসভার সাংসদের বাড়িতে হানা দেবে সিবিআই

আরও পড়ুন: জেল হেফাজতে কি আদৌ নিরাপদ সুদীপ্ত সেন, উঠছে প্রশ্ন
তৃণমূল কংগ্রেসের ওই সাংসদ সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে ভয় দেখিয়ে নানাভাবে টাকা হাতিয়েছিলেন বলে অভিযোগ। সংশ্লিষ্ট সাংসদ একটি বাংলা খবরের কাগজের কর্ণধারও বটে। তিনি বহুবার সারদা গোষ্ঠীর কার্যালয় সল্ট লেকের মিডল্যান্ড পার্কে গিয়েছিলেন বলে জানতে পেরেছে সিবিআই। সুদীপ্ত সেনের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ঘটিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। এ বার সারদা কেলেঙ্কারিতে ওই রাজ্যসভার সাংসদের ভূমিকা খতিয়ে দেখতে চায় সিবিআই।
বৃহস্পতিবার সিবিআই কলকাতা হাই কোর্টে আবেদন করেছিল, তাদের সংশ্লিষ্ট সাংসদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর অনুমতি দেওয়া হোক। আদালত জানিয়ে দিয়েছে, তদন্তের স্বার্থে সিবিআই তল্লাশি চালাতেই পারে। এ জন্য আগাম অনুমতির দরকার নেই। এই রায়কে হাতিয়ার করেই এ বার ঝাঁপিয়ে পড়তে চলেছেন সিবিআই গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications