নারদ তদন্তে গতি বাড়াল সিবিআই, আবার তলব আইপিএস মির্জাকে

লোকসভা ভোট মিটতেই ফের একবার রাজ্যে হওয়া বিভিন্ন কেলেঙ্কারির তদন্তে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

লোকসভা ভোট মিটতেই ফের একবার রাজ্যে হওয়া বিভিন্ন কেলেঙ্কারির তদন্তে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সারদা কান্ড তো রয়েইছে এর পাশাপাশি নারদ কান্ডেও তৎপরতা বেড়েছে। আর তার জেরেই বিতর্কিত আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে ফের একবার তলব করা হল।

নারদ তদন্তে গতি বাড়াল সিবিআই, আবার তলব আইপিএস মির্জাকে

বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই আইপিএস এসএমএইচ মির্জাকেই একটি ভিডিওতে দেখা গিয়েছিল তিনি নারদার স্টিং অপারেশনের সময় টাকা নিচ্ছেন। সেই সময় তিনি বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। তারপর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই সূত্রেই মির্জাকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর জানা গিয়েছে।

নারদ কাণ্ডের অন্যতম কুশীলব ম্যাথু স্যামুয়েলকে আগে জেরা করে মির্জার বিরুদ্ধে বেশ কিছু নথি সিবিআই-এর হাতে এসেছে। তাই নিয়ে মির্জাকে জিজ্ঞাসাবাদের পরও গ্রহণযোগ্য তথ্য মেলেনি। তাঁর বয়ান এবং সিবিআই এর হাতে আসা তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সেজন্যই ফের একবার মির্জাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।

তিনি আইপিএস হয়েও কোন স্বার্থে একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিলেন এবং এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক অভিসন্ধি কাজ করছিল সেটা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদের ভিডিও ফুটেজ সামনে আসে। সেখানে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা মন্ত্রীকে সরাসরি লক্ষ লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ঘটনায় শুধু রাজ্য নয় সারা দেশে হৈ চৈ পড়ে যায়। তৃণমূলের তরফে এই ঘটনাকে সাজানো বলে দাবি করা হলেও পরে মামলা হয়েছে। এবং সেই মামলার তদন্ত এখন সিবিআইয়ের গোয়েন্দারা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+