সারদা-কাণ্ডে এ বার সোমেন মিত্রকে তলব করল সিবিআই

সোমেন
কলকাতা, ১৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সোমেন মিত্রকে সারদা-কাণ্ডে তলব করল সিবিআই। ইস্টবেঙ্গল ক্লাবের ধৃত কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুকে জিজ্ঞাসাবাদ করে সোমেনবাবুর নাম পাওয়া গিয়েছে বলে খবর। সারদা গোষ্ঠীর আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য তিনি জানেন বলে দাবি করেছে সিবিআই।

আরও পড়ুন: সারদা কাণ্ডে মদন মিত্রকে তলব করল সিবিআই, অস্বস্তিতে তৃণমূল

আগামী ২১ নভেম্বর অর্থাৎ শুক্রবার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে সোমেন মিত্রকে। প্রসঙ্গত, ওই দিন পরিবহণ মন্ত্রী মদন মিত্র এবং শাসক দলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকেও জেরা করবে সিবিআই। তৃণমূল কংগ্রেসের টিকিটে একদা ডায়মন্ড হারবার থেকে সাংসদ হয়েছিলেন সোমেনবাবু। পরে তিনি ফের কংগ্রেসে যোগ দেন। এখন কংগ্রেসেই রয়েছেন। এর ফলে তৃণমূলের পাশাপাশি কিছুটা হলেও কংগ্রেস অস্বস্তিতে পড়ে গেল।

সারদা-কাণ্ডে সিবিআই অনেক আগেই গ্রেফতার করেছে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুকে। তিনি জানিয়েছেন, সোমেনবাবুর সঙ্গে সুদীপ্ত সেনের যোগাযোগ ছিল। সারদার আর্থিক লেনদেন নিয়ে অনেক কিছু খবর রাখতেন সোমেন মিত্র। তাই সিবিআই মনে করছে, তাঁকে জেরা করে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+