সারদা তদন্তে অর্ণব ঘোষের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে নানা সূত্র
সারদা মামলায় পরপর দু'দিন, বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্যতম প্রাক্তন কর্তা তথা সারদা মামলার অন্যতম তদন্তকারী অফিসার অর্ণব ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই।
সারদা মামলায় পরপর দু'দিন, বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্যতম প্রাক্তন কর্তা তথা সারদা মামলার অন্যতম তদন্তকারী অফিসার অর্ণব ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই। বুধবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করা হয়। এরপর বৃহস্পতিবার সিবিআই অর্ণব ঘোষকে সাড়ে ৬ ঘণ্টা জেরা করে সিবিআই।

সূত্রের খবর যে সমস্ত তথ্য অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে, সেই সমস্ত তথ্য বেশ কয়েকটি স্তরে যাচাই করে দেখা হবে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নিচু তলার কর্মী থেকে শুরু করে রাজীব কুমারের বয়ান, অভিযোগকারীদের বক্তব্য ইত্যাদি সবকিছুর সঙ্গে অর্ণব ঘোষ যা বলেছেন তা মিলিয়ে দেখা হবে।
মিডল্যান্ড পার্কের অফিস থেকে যে সমস্ত নথি এর আগে উদ্ধার হয়েছে সেই নথির সঙ্গে অর্ণব ঘোষের বক্তব্য মেলে কিনা তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি এর আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রধান রাজীব ঘোষকে জেরা করে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেগুলির সঙ্গে মিলিয়ে দেখা হবে। আগামী দিনে প্রয়োজন পরলে তাঁকে সিবিআই আবার ডাকতে চলেছে বলে খবর।












Click it and Unblock the Notifications