হাঁসখালির ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়িতে তালা ভেঙে ঢুকল সিবিআই

হাঁসখালির ঘটনা ঘিরে উত্তাল বাংলা। জন্মদিনের পার্টিতে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনা। এমনকি রাতারাতি প্রমাণ লোপাটেরও অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূল নেতার। যা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে।

হাঁসখালির ঘটনা ঘিরে উত্তাল বাংলা। জন্মদিনের পার্টিতে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনা। এমনকি রাতারাতি প্রমাণ লোপাটেরও অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূল নেতার। যা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে। যদিও এই ঘটনায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই।

তৃণমূল নেতার ছেলের বাড়িতে তালা ভেঙে ঢুকল সিবিআই

আর তা নেওয়ার পরেই আজ বৃহস্পতিবারই হাঁসখালি পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

জানা যায়, বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে এদিন হাঁসখালিকাণ্ডে'র তদন্ত শুরু করে সিবিআই। ঘটনাস্থলে পৌঁছেই একটা টিম চলে যায় নির্যাতিতা পরিবারে। আরেকটি টিম হাঁসখালি থানায় গিয়ে ঘটনার কেস ডায়েরি নেয়। তদন্তভার নেওয়ার কথা জানাতে আদালতেও যান কেন্দ্রীয় তদন্তকারী দল। এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় ফরেন্সিক দলও। বিভিন্ন জায়গা থেকে ঘটনার নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের আধিকারিকরা।

তবে তাৎপর্য ঘটনা হল, এদিন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে পৌঁছলে কার্যত বাঁধার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারীদের। কারণ তৃণমূল নেতার যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই বাড়ি ঘটনার পর থেকে তালা দিয়ে দেওয়া হয়। আর সেই বাড়িতে গিয়েই ঢুকতে গিয়েই বাঁধা পান তদন্তকারীরা।

শেষমেশ তালা ভেঙে ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে যান কেন্দ্রীয় ফরেন্সিক দলও। বাড়ির ভিতর থেকে একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে শশ্মান থেকেও কেন্দ্রীয় ফরেন্সিকের আধিকারিকরা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেও গোটা ঘটনা আসলে কি? তা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।

সিবিআই সুত্রের খবর, হাঁসখালির ঘটনার একেবারে সূত্রে যাওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর সেই কারণেই ধীরে ধীরে একাধিক ব্যক্তিকে এই ঘটনায় সিবিআই জেরা করবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই জেরা করবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে আজ মৃত্যুর দশম দিনে হাঁসখালির নির্যাতিতা নাবালিকার শ্রাদ্ধের আয়োজন করা হয়েছিল পরিবারের তরফে। সকাল থেকে সমস্ত প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ পুরোহিত কিংবা নাপিত কেউই আসেননি। কার্যত ভয়েই তাঁরা ওই পরিবারমুখী হননি বলে জানা যাচ্ছে।

পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সন্দেশখালিতে আসছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে বিজেপির তরফে ফ্যাক্টটিম গঠন করা হয়েছে। এই টিমের প্রতিনিধিরাও হাঁসখালি আসছেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+