নারদ মামলায় মদন-শুভেন্দুকে তলব সিবিআই-এর, বাকি রইলেন ফিরহাদ

নারদকাণ্ডে এবার তলব করা হল প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। আগামী শুক্রবার তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফের তলব করা হয়েছে বর্তমান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে

নারদকাণ্ডে এবার তলব করা হল প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। আগামী শুক্রবার তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফের তলব করা হয়েছে বর্তমান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

নারদ মামলায় মদন-শুভেন্দুকে তলব সিবিআই-এর, বাকি রইলেন ফিরহাদ

নারদ কাণ্ডে নাম জড়ানোর পর এইবারই প্রথম তলব করা হল প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে। নারদ স্টিং অপারেশন হয়েছিল ২০১৪ সালে। সেই সময় পরিবহণমন্ত্রী ছিলেন মদন মিত্র। ভিডিও-তে নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ইতি মধ্যেই ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে মদন মিত্র সম্পর্কে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। টাকার বিনিময়ে বাড়তি কোনও সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল কিনা কিংবা কার মাধ্যমে নারদ সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়েছিল তা মদন মিত্রের কাছ থেকে জানতে চান সিবিআই আধিকারিকরা। একইসঙ্গে টাকা নিয়ে তিনি কোন ক্ষেত্রে খরচ করেছিলেন তাও জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নারদ কাণ্ডে ১৩ জনের নামে দায়ের কথা অভিযোগের মধ্যে সুলতান আহমেদের মৃত্যু হয়েছে। বাকি ১২ জনের মধ্যে ৩ জনকে বাদ দিয়ে বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ। ৩ জনের একজন হলেন মদন মিত্র। অপর জন শুভেন্দু অধিকারী। বাকি আছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, পুজোর আগেই নারদকাণ্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর্বটি শেষ করতে চায় সিবিআই।

সারদা কাণ্ডে নাম জড়ানোয় জেলে যেতে হয়েছিল মদন মিত্রকে। এই মুহুর্তে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

অন্যদিকে, নারদ কাণ্ডে সোমবার ইডি-র ডাকে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাঁকে সিবিআই-এর ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+