বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরিচ্যুত ১০ জনকে তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার অযোগ্য প্রার্থীদের তলব করল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে গভীরে গিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সিবিআইয়ের জালে জড়িয়েছেন আরও এক তৃণমূল বিধায়কও।

দফায় দফায় ধৃতদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি একাধিক নামও হাতে পেয়েছেন তদন্তকারীরা। বেশ কিছু অযোগ্য প্রার্থীদেরও নাম সামনে এসেছে তদন্তকারীদের। আর সেই সুত্র ধরেই ১০ জন অযোগ্য প্রার্থীকে তলব করল সিবিআই।

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম নির্দেশের দিনেই বড় সিদ্ধান্ত!

গ্রুপ সি মামলাতে কলকাতা হাইকোর্টে চাকরি গিয়েছে এমন ১০ জনকে তলব করা হয়েছে। আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে তাঁদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, প্রার্থীদের অ্যাপয়মেন্ট লেটার সহ সমস্ত নথি নিয়ে আসার কথা বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই ১০ অযোগ্য প্রার্থী যাদের চাকরি গিয়েছে ইতিমধ্যে তাঁদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে। বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্র তাঁরা কোথায় টাকা দিয়েছে, কীভাবে নিয়োগ করা হয়েছে সমস্ত তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এমনকি আরও বেশ কিছু মিডলম্যানের নামও সামনে আসতে পারে বলেও মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে একাধিক মিডলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই। এমনকি বেশ কয়েকজনকে = জেরাও করেছে। কিন্তু আরও বেশ কিছু নাম সামনে সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরছে। যদিও বিচারপতি গঙ্গপাধ্যায়ের আশঙ্কা দুটি মামলা নয়, সব মামলাই সম্ভবত সরবে।

শুহদু তাই নয়, যে কাজটা তিনি ৬ বছরে করার চেষ্টা করছিলেন সেটী এখন ৬০ বছরে হবে বলেও মইন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একদিকে যখন এই বিষয়টি নিয়ে শুক্রবার উত্তাল রাজ্য-রাজনীতি। তখনই হাইকোর্টের নির্দেশে চাকরি যাওয়া ১০ অযোগ্য চাকরি প্রার্থীকে খুঁজে বার করে তলব করল সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়!

অন্যদিকে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ফোনটিকে ফরেন্সিকের জন্যে পাঠানো হয়েছে। সিবিআইয়ের দাবি সেখান থেকে ডেটা উদ্ধার করা সম্ভব। আর তা বিশ্লেেষন করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলেও মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+