West Bengal Recruitment Scam: টাকার বিনিময়ে চাকরি! দুর্নীতি মামলায় তলব তৃণমূল বিধায়ককে
West Bengal Recruitment Scam: নির্বাচন মিটতেই ফের তৎপর সিবিআই (CBI)। টাকার বিনিময়ে চাকরি মামলায় তৃণমূল (TMC) বিধায়ক (MlA) তাপস সাহাকে ( Tapas Saha) তলব করল সিবিআই। আজ শুক্রবারই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিধায়কই নয়, এই মামলায় আরও তিনজনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আজ তাপস সাহাকে জেরা করতে পারে সিবিআই। যদিও সবটাই নির্ভর করছে এদিন তেহট্টের তৃণমূল বিধায়ক হাজিরা দেন কিনা। টাকার বিনিময়ে চাকরি, এই সংক্রান্ত মামলার (West Bengal Recruitment Scam) তদন্ত অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ করছিল।

যদিও পরে (West Bengal Recruitment Scam) কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার সিবিআইকেই দেওয়া হয়েছে। এরপরেই এই সংক্রান্ত মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন আধিকারিকরা। আর সেই সূত্রেই তৃণমূল বিধায়ককে তলব।
বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Recruitment Scam) এর আগেও তদন্তের মুখে পড়েন তাপস সাহা। নিজাম প্যালেসে তাঁকে দফায় দফায় জেরা করা হয়। এমনকি নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়ি এবং অফিসেও তল্লাশিও চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুধু তাই নয়, বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতেও তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশিতে তাঁর বাড়ির পাশের একটি পুকুর থেকে বেশ কিছু পোড়া কাগজ উদ্ধার করা হয়। সেই পুড়ে যাওয়ার নথি উদ্ধার কর পরীক্ষা করা হয়।
সিবিআইয়ের দাবি ছিল, প্রমাণ লোপাট করতেই নথি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তৃণমূল বিধায়কের বাড়ি সহ বিভিন্ন জায়গায় দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালান আধিকারিকরা। সিবিআই'য়ের দাবি, তাপস সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতেই এদিন জেরা করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাপস সাহা। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা বলেও ব্যাখ্যা। তবে এদিন আসবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী বর্তমানে জেল বন্দি। এমনকি বেশ কয়েকজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছে বলেও খবর।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications