SSC: কার নির্দেশে ডেটা লোপাট? জানতে সুবীরেশ অধীনস্থ ৪ কর্মীকে তলব সিবিআইয়ের
SSC: কার নির্দেশে ডেটা লোপাট? জানতে সুবীরেশ অধীনস্থ ৪ কর্মীকে তলব সিবিআইয়ের
সুবীরেশ ঘনিষ্ঠ এসএসসির চার কর্মীকে তলব করল সিবিআই। সুবীরেশ ভট্টাচার্য অধীনস্থ এই চার কর্মী নাকি ওএমআর শিটের ডেটা লোপাট করার কাজ করতেন। কার নির্দেশে তাঁরা এই কাজ করতেন তা জানতেই তাঁদের জেরা করতে চাইছেন তদন্তকারীরা। সিবিআইয়ের কাছে জেরায় কিছুতেই মুখ খুলতে চাইছেন না সিবিআি। তাই এবার এই চার কর্মীকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুবীরেশ অধীনস্থ ৪ কর্মীকে তলব
এসএসসি দুর্নীতি মামলার জট খুলতে এবার সুবীরেশ ভট্টাচার্য ঘনিষ্ঠ ৪ কর্মীকে তলব করল সিবিআই। তাঁরাই নাকি ওএমআর শিটের তথ্য লোপাট করতেন। কার নির্দেশে সেটা করতেন তাঁরা তা জানতেই এই চার কর্মীকে ডেকে জেরা করতে চাইছে সিবিআই। সূত্রের খবর সুবীরেশের মুখোমুখি বসিয়েও এই চার কর্মীকে জেরা করা হতে পারে। কারণ তদন্তকারীদের কাছে কোনও ভাবেই মুখ খুলতে চাইছেন না সুবীরেশ। সেকারণেই তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।

২ প্রাক্তন এসএসসি কর্তার হাজিরা
আজই আবার এসএসসির ২ প্রাক্তন কর্তাকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তাঁরা। বেআইনি ভাবে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সকাল ১১.৩০ নাগাদ নিজাম প্যালেজে হাজিরা দিয়েছেন এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমারপ শূর। তাঁদের জেরা করে বেআইনি নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইছে সিবিআই। কেন তাঁদের সরানো হয়েছিল সেই বিষয়টিও জানতে চাইছেন তদন্তকারীরা। তাতে কিছুটা হলেও নিয়োগ বিতর্কের জট খুলবে।

মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা
এসএসসি ২ প্রাক্তন চেয়ারম্যানকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। সূত্রের খবর কেন তাঁদের পদ থেকে সরানো হয়েছিল তার আসল কারণ জানতে সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে তদন্তকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের পরতে পরজে জড়িয়ে রয়েছে রহস্য। একাধিক জট রয়েছে এই মামলার। প্রতি জেরার পরে নিত্য নতুন জট তৈরি হচ্ছে। সেই জট খুলতেই একের পর এক জেরা।

মুখে কুলুপ সুবীরেশের
নিয়োগ দুর্নীতি কাণ্ড কার অঙ্গুলি হেলনে হয়েছিল তা জানতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সিবিআই। সঙ্গে তদন্ত করছে ইডিও। একাধিক এসএসসি কর্তাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তারমধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সুবীরেশের গ্রেফতারি অন্যতম। পার্থ ঘনিষ্ঠ ছিলেন সুবীরেশ। তাঁর নির্দেশেই ওএমআর শিটের তথ্য লোপাট করা হত বলে অভিযোগ। যদিও এই নিয়ে তদন্তকারীদের সামনে কোনও কথাই বলতে চাইছেন না তিনি।












Click it and Unblock the Notifications